যুক্তরাষ্ট্রে মুজিববর্ষে বঙ্গবন্ধুর ছবিযুক্ত স্মারক ডাকটিকিট - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ রিকশাচালকের ব্যানারে ‘গুপ্ত’ আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগ-শ্রমিক লীগ, মজদুর লীগ ভয়ংকর রূপে ডেঙ্গু,নির্দেশিকা উপেক্ষিত সরকারি টানা পাঁচ দিন ছুটি জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এখন থেকে লটারির মাধ্যমে বদলি কিংবা পদায়ন করা হবে খেলাপি ঋণ উদ্ধারে পাঁচ বছরের রোডম্যাপ,ব্যাংকিং খাতে মহাসংকট গডফাদাররা কেন ধরাছোঁয়ার বাইরে,দেশজুড়ে বিস্তৃত মাদকের সাম্রাজ্য ছোট ভুলে বড় ক্ষতি বিএনপির,ম্লান হচ্ছে ইতিবাচক উদ্যোগ জামায়াতের অ্যাকশন প্রশংসনীয়,জামায়াতকে বেশি ভালোবাসেন জনগণ

যুক্তরাষ্ট্রে মুজিববর্ষে বঙ্গবন্ধুর ছবিযুক্ত স্মারক ডাকটিকিট


আলোকিত বার্তা:জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র ডাক বিভাগ আগামী ১৭ মার্চ ২০২০ সকালে জ্যাকসন হাইটসের প্রধান পোস্ট অফিস থেকে বিশেষ স্মারকচিহ্নযুক্ত ডাকটিকিট প্রকাশ করবে। এতে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত একটি ডাকচিহ্ন (পিকটোরিয়াল পোস্ট মার্ক) থাকবে।১৭ মার্চ থেকে ৩০ দিনের জন্য এই সচিত্র ডাকচিহ্ন সম্বলিত সিলমোহর ব্যবহারের সুযোগ থাকবে বলে জানা গেছে। শুধুমাত্র জ্যাকসন হাইটসের ডাক অফিসে এই সিলমোহর সম্বলিত ডাকটিকিট কেনার সুযোগ থাকবে। ২৬ মার্চ যুক্তরাষ্ট্রের ডাক বিভাগের বিশেষ বুলেটিনে এই স্মারক প্রকাশিত হবে।

বাংলাদেশের জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে মার্কিন ডাক বিভাগের এই বিশেষ সচিত্র ডাকচিহ্ন প্রকাশ উপলক্ষে জ্যাকসন হাইটসের প্রধান পোস্ট অফিসে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করেছে বলে জানান মুক্তধারা ফাউন্ডেশনের সিইও বিশ্বজিত সাহা।প্রবাসী বাংলাদেশি ছাড়াও একাধিক মার্কিন নির্বাচিত গণপ্রতিনিধি এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আয়োজকরা। জাতির পিতার জন্মশতবার্ষিকীতে আন্তর্জাতিক বলয়ে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাবার উদ্যোগের মধ্যে এটি একটি প্রয়াস বলে অভিহিত করেছেন এই স্মারক ডাকচিহ্ন প্রকাশের জন্য আবেদনকারী মুক্তধারা ফাউন্ডেশনের সিইও বিশ্বজিত সাহা।২০১৬ সালে মুক্তধারা ফাউন্ডেশনের আবেদনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মার্কিন ডাক বিভাগ যে স্মারক ডাকচিহ্ন ও ফার্স্ট ডে দ্যা কভার প্রকাশ করে তা নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের প্রধান পোস্ট অফিসে বিক্রির ব্যবস্থা করা হয়।প্রসঙ্গত, মুক্তধারা ফাউন্ডেশনের আবেদনে ২৫ সেপ্টেম্বর ১৯৭৪ বঙ্গবন্ধু যেদিন জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছিলেন সেদিনটিকে ‘বাংলাদেশি ইমিগ্রান্ট ডে’ ঘোষণা করেন নিউইয়র্ক স্টেট সিনেট।

Top