কক্সবাজারে অবস্থানরত জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা এবং স্থানীয় সম্প্রদায়ের জন্য জাপান সরকার - Alokitobarta
আজ : বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ South Bangal Press Club -দক্ষিণবঙ্গ প্রেসক্লাব সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ সাংবাদিক সুরক্ষা পরিষদের মাদকের বিস্তার এখন মহামারির পর্যায়ে,অভিযান শুধু বৈধ বারগুলোতে ভয়াবহতা ছড়াচ্ছে দেশে ডেঙ্গু পরিস্থিতি অব্যবস্থাপনায় হয়রানি ভোগান্তি স্বার্থান্বেষী মহলের অপপ্রচার ও ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ রিকশাচালকের ব্যানারে ‘গুপ্ত’ আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগ-শ্রমিক লীগ, মজদুর লীগ

কক্সবাজারে অবস্থানরত জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা এবং স্থানীয় সম্প্রদায়ের জন্য জাপান সরকার


আলোকিত বার্তা:কক্সবাজারে অবস্থানরত জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা এবং স্থানীয় সম্প্রদায়ের জন্য জাপান সরকার বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে আরো ১ কোটি ৭০ লাখ ডলার সহায়তা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে।জাপান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বলা হয়, এই অতিরিক্ত সাহায্যসহ রোহিঙ্গাদের জন্য সহায়তার পরিমাণ দাঁড়িয়েছে মোট প্রায় ১১ কোটি ২০ লাখ মার্কিন ডলার।২০১৭ সালের আগস্ট মাসে মিয়ানমারের নাগরিকদের বাংলাদেশে আসার ঢল নামার পর জাপান বিভিন্ন এনজিও ও আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে প্রায় ৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার সহায়তা প্রদান করেছে।

এই সহায়তার মধ্যে রয়েছে রোহিঙ্গা অস্থায়ী শিবিরের স্থান ব্যবস্থাপনা, কমিউনিটি ক্ষমতায়ন, আশ্রয়স্থল উন্নয়ন, শিশু সুরক্ষা, ওয়াশ সুবিধা, চিকিৎসা পরিষেবা ও প্রশিক্ষণ, পরিবেশগত পুনর্বাসন, জীবন দক্ষতা ও জীবিকার উন্নয়ন এবং পুষ্টি উন্নয়ন।

Top