র‌্যাবের হাতে গ্রেফতার যুব মহিলা লীগ নেত্রী শামিমা নূর পাপিয়ার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানতেন - Alokitobarta
আজ : সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ

র‌্যাবের হাতে গ্রেফতার যুব মহিলা লীগ নেত্রী শামিমা নূর পাপিয়ার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানতেন


আলোকিত বার্তা:র‌্যাবের হাতে গ্রেফতার যুব মহিলা লীগ নেত্রী শামিমা নূর পাপিয়ার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানতেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।সেতুমন্ত্রী বলেন,পাপিয়ার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানতেন। তিনিই পাপিয়াকে গ্রেফতার করতে এবং তদন্ত করে বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছিলেন।মঙ্গলবার রাজধানীর মহাখালীর সেতু ভবনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

অপকর্ম করে কেউ পার পাবে না হুশিয়ারি দিয়ে ওবায়দুল কাদের বলেন,বিএনপি ক্ষমতায় থাকাকালীন তাদের কোনো নেতা অপকর্ম করলে তাকে গ্রেফতারের নজির নেই। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৎ সাহস দেখিয়েছেন। দলের মধ্যে যারা অপকর্ম করছে,তাদের গ্রেফতারের নির্দেশ দিচ্ছেন।

Top