ইসলামী সহযোগিতা সংস্থাকে (ওআইসি) শক্তিশালী করতে চাই। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী সহযোগিতা সংস্থাকে (ওআইসি) শক্তিশালী করতে চাই।


আলোকিত বার্তা:পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন বলেছেন,ইসলামী সহযোগিতা সংস্থাকে (ওআইসি) শক্তিশালী করতে চাই।এ সংস্থা যেন বিশ্বের মুসলিম দেশগুলোর মধ্যে আরো বেশি ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে আমরা কাজ করছি।বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ওআইসি সংস্কার নিয়ে এক অধিবেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ড. মোমেন।পররাষ্ট্রমন্ত্রী জানান, মুসলিম বিশ্ব নিজেদের মধ্যে ঝগড়া বিবাদে লিপ্ত। আমরা অন্যের হয়ে নিজেদের মধ্যেই যুদ্ধ করি। এটা ঠিক নয়। ওআইসি এখন বেশ দুর্বল হয়ে পড়েছে। আমরা এটাকে আরো শক্তিশালী কিভাবে করতে পারি, সেটা নিয়েই আলোচনা করছি।

এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও ওআইসির নেতারা।ঢাকায় বুধবার ওআইসি সংস্কার নিয়ে এ অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এ অধিবেশন শেষ হবে। এতে ওআইসি দেশগুলোর প্রতিনিধিরা যোগ দিয়েছেন।

Top