৩৯তম বিসিএস পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নন-ক্যাডারের ফল প্রকাশ করা হয়েছে। - Alokitobarta
আজ : রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার সাংবাদিকদের সুরক্ষা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে পুলিশের শীর্ষ ১০০ কর্মকর্তার মধ্যে একজন নারী মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী যাবে ‘জিরো কস্টে’ একই দিনে দুই প্রধান শক্তির শোডাউন,রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ের সময়সূচি প্রকাশ,ভর্তি পরীক্ষা জেনারেটরে পুড়ছে লাভের টাকা, হতাশ ব্যবসায়ীরা,লোডশেডিংয়ে কুয়াকাটার পর্যটনে ধস হ্যাকারের দখলে সরকারি সাইট,নিরাপত্তা ঝুঁকিতে ডিজিটাল সিস্টেম কৌশলে বাজারে সয়াবিন চিনির কৃত্রিম সংকট সৃষ্টি করেছে কোম্পানি গুলো

৩৯তম বিসিএস পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নন-ক্যাডারের ফল প্রকাশ করা হয়েছে।


আলোকিত বার্তা:৩৯তম বিসিএস পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নন-ক্যাডারের ফল প্রকাশ করা হয়েছে। এতে মোট ৫৬৪ জনকে বিভিন্ন দফতর-সংস্থায় প্রথম শ্রেণির পদে নিয়োগের জন্য সুপারিশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার পিএসসি থেকে এ ফলাফল প্রকাশ করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩৯তম বিসিএস পরীক্ষায় ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য থেকে এমবিবিএস ডিগ্রিধারী নন-ক্যাডার প্রথম শ্রেণির (নবম গ্রেড) পদে সুপারিশের ফলাফল প্রকাশ করা হয়েছে।

বলা হয়েছে, নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালার-২০১০ (সংশোধিত বিধিমালা-২০১৪) বিধান অনুযায়ী সংশ্লিষ্ট নিয়োগ বিধিতে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের বিসিএসে অর্জিত মেধাক্রম ও সংশ্লিষ্ট পদের/পদসমূহের নিয়োগবিধির শর্তের ভিত্তিতে বুধবার অনুষ্ঠিত কমিশনের বিশেষ সভায় ৫৬৪ জন প্রার্থীকে ৩৯তম বিসিএস নন-ক্যাডার প্রথম শ্রেণির (৯ম গ্রেড) বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের নন-ক্যাডার পদে নিয়োগের জন্য সাময়িকভাবে কমিশন সুপারিশ করেছে।এ ফলাফল কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

Top