যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নতুন লঘুচাপের আভাস,সারা দেশে বৃষ্টির সম্ভাবনা বিদ্যুৎ উৎপাদনে স্বস্তির বার্তা ক্রীড়া সৌহার্দ্য, সম্প্রীতি ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে বিএনপির অপরিপক্বতা ও অদূরদর্শী নেতৃত্বে সাত মাসেই সরকার লেজেগোবরে ব্যাংক খাতে উদ্বৃত্ত তারল্য বেড়ে সাড়ে চার লাখ কোটি টাকা সড়কে রক্তের স্রোত থামবে কবে ? ফিটনেসবিহীন গাড়ি-অসুস্থ চালক আইন পেশায় প্রবেশের বয়সসীমা নিয়ে কী হচ্ছে? প্রতিদিন ঝরছে ২২ প্রাণ বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও সিটি নির্বাচনে বিএনপি ভোট বেশি পাওয়া এবং দুর্নীতির বিরুদ্ধে কথা ... বিনয়কাঠিতে জামায়াতে ইসলামীর দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির-২০২৬ অনুষ্ঠিত

যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন


আলোকিত বার্তা:যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করতে লন্ডন গেলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। যুক্তরাজ্যের উদ্দেশে রোববার (৯ ফেব্রুয়ারি) ঢাকা ছেড়েছেন তিনি।নির্বাচন কমিশনের (ইসি) পরিচালক (জনসংযোগ) মোহা. ইসরাইল হোসেন ও ইসি সূত্র জানায়, আজ যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন সিইসি। আগামী ১০ থেকে ১১ ফেব্রুয়ারি সিইসি লন্ডনে অনুষ্ঠিত কমনওয়েলথের ‘ভ্যালিডেশন মিটিং অন নিউ বেস্ট প্র্যাক্টিস গাইড অব কমনওয়েলথ লেজিস্লেটিভ অ্যাপ্রোচ টু পলিটিক্যাল ফাইন্যান্স রেগুলেশন’ শীর্ষক সভায় যোগ দেবেন। সভায় তিনি সোর্স অব ফান্ডিংয়ের ওপর একটি প্রবন্ধ উপস্থাপন করবেন।

এরপর ১২ ফেব্রুয়ারি (বুধবার) তিনি দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। একই দিন স্থানীয় সময় দুপুর ২টায় সিইসি যুক্তরাজ্যের ইলেক্টোরাল কমিশন প্রধানের সাথে মতবিনিময় করবেন।ইসির জনসংযোগ পরিচালক আরও জানান, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ম্যানচেস্টারে যাবেন নুরুল হুদা। সেখানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি নেতাদের সাথে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তকরণ, প্রবাসীদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তকরণের গুরুত্ব এবং প্রবাসীদের আত্মীয়-স্বজনদের মধ্যে এ বিষয়ে সচেতনা বৃদ্ধির জন্য মতবিনিময় করবেন।

Top