আমরা সরিষার তেলের জন্য একটি এবং কেরোসিন তেলের জন্য একটি করে শিশি নিয়ে যেতাম। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নতুন লঘুচাপের আভাস,সারা দেশে বৃষ্টির সম্ভাবনা বিদ্যুৎ উৎপাদনে স্বস্তির বার্তা ক্রীড়া সৌহার্দ্য, সম্প্রীতি ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে বিএনপির অপরিপক্বতা ও অদূরদর্শী নেতৃত্বে সাত মাসেই সরকার লেজেগোবরে ব্যাংক খাতে উদ্বৃত্ত তারল্য বেড়ে সাড়ে চার লাখ কোটি টাকা সড়কে রক্তের স্রোত থামবে কবে ? ফিটনেসবিহীন গাড়ি-অসুস্থ চালক আইন পেশায় প্রবেশের বয়সসীমা নিয়ে কী হচ্ছে? প্রতিদিন ঝরছে ২২ প্রাণ বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও সিটি নির্বাচনে বিএনপি ভোট বেশি পাওয়া এবং দুর্নীতির বিরুদ্ধে কথা ... বিনয়কাঠিতে জামায়াতে ইসলামীর দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির-২০২৬ অনুষ্ঠিত

আমরা সরিষার তেলের জন্য একটি এবং কেরোসিন তেলের জন্য একটি করে শিশি নিয়ে যেতাম।


আলোকিত বার্তা:রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, আশির দশকে আমরা বাজারে যাওয়ার সময় সঙ্গে ঝুড়ি নিয়ে যেতাম। এখন সবাই খালি হাতে বাজারে যায় এবং পলিথিনে বাজার করে নিয়ে আসে। পলিথিন ও প্লাস্টিকের বোতল রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা উচিত।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২য় সমাবর্তনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।রাষ্ট্রপতি বলেন, আমরা সরিষার তেলের জন্য একটি এবং কেরোসিন তেলের জন্য একটি করে শিশি নিয়ে যেতাম। এখন আধুনিকতার নামে খালি হাতে গিয়ে পলিথিনে বাজার করে নিয়ে আসছি। এতে দেশটাকে ধ্বংস করা হচ্ছে। এর পরিণাম ভয়াবহ হবে। এ বিষয়গুলো তোমরা নিজেরা এবং তোমাদের এগুলো পরিহার করতে হবে। পাশাপাশি সাধারণ মানুষ যাতে এগুলো পরিহার করে এজন্য তোমাদের ভূমিকা রাখতে হবে।রাষ্ট্রপতি এ সময় সমাবর্তনে অংশ নেয়া গ্রাজুয়েটদের সামাজিকভাবে পলিথিন ও প্লাস্টিকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানএছাড়া তিনি ফাস্ট ফুড ও বিভিন্ন ড্রিংস’র ক্ষতিকারক দিক তুলে ধরে এগুলো বর্জনেরও আহ্বান জানান।পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনে বিশেষ অতিথি হিসেবে শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এবং সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন এমিরেটাস অধ্যাপক একে আজাদ চৌধুরী।

Top