রোহিঙ্গা প্রত্যাবাসন দেরি হলেও প্রতিটি ঘটনার তদন্ত-বিচার প্রক্রিয়া অব্যাহত থাকবে - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
রিকশাচালকের ব্যানারে ‘গুপ্ত’ আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগ-শ্রমিক লীগ, মজদুর লীগ ভয়ংকর রূপে ডেঙ্গু,নির্দেশিকা উপেক্ষিত সরকারি টানা পাঁচ দিন ছুটি জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এখন থেকে লটারির মাধ্যমে বদলি কিংবা পদায়ন করা হবে খেলাপি ঋণ উদ্ধারে পাঁচ বছরের রোডম্যাপ,ব্যাংকিং খাতে মহাসংকট গডফাদাররা কেন ধরাছোঁয়ার বাইরে,দেশজুড়ে বিস্তৃত মাদকের সাম্রাজ্য ছোট ভুলে বড় ক্ষতি বিএনপির,ম্লান হচ্ছে ইতিবাচক উদ্যোগ জামায়াতের অ্যাকশন প্রশংসনীয়,জামায়াতকে বেশি ভালোবাসেন জনগণ বিশ্বের শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসন দেরি হলেও প্রতিটি ঘটনার তদন্ত-বিচার প্রক্রিয়া অব্যাহত থাকবে


আলোকিত বার্তা:রোহিঙ্গা প্রত্যাবাসন দেরি হলেও প্রতিটি ঘটনার তদন্ত-বিচার প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ডিরেক্টর ফাকিসো মোচোচোকো।মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।রাজধানীর হোটেল সোনারগাওঁয়ে আইসিসি প্রসিকিউটর অফিসের ডিরেক্টর ফাকিসো মোচোচোকো বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন ও তদন্ত- বিচার দুইটি ভিন্ন বিষয়। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া বাংলাদেশ, মিয়ানমার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের বিষয়। তবে রোহিঙ্গা নিপীড়নের তদন্ত ও বিচার আলাদা ইস্যু। প্রত্যাবাসনে দেরি হলেও তদন্ত-বিচার প্রক্রিয়া থেমে থাকবে না।

আইসিসি প্রসিকিউটরের উপদেষ্টা ফাকিসো বলেন, মিয়ানমার রোম স্ট্যাটিউটের স্বাক্ষরকারী দেশ না হলেও আইসিসির বিচারে প্রভাব পড়বে না।এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, রোহিঙ্গা নৃশংসতার জন্য আমরা তদন্ত শুরু করেছি। মিয়ানমার আইসিসির তদন্তে কোনো প্রকার সহযোগিতা, সে দেশে আমাদের প্রবেশ করতে না দিলেও আমরা আমাদের কাজ চালিয়ে যাবো। আজ হোক কাল হোক রোহিঙ্গা নৃশংসতার বিচার হবেই।আইসিসির প্রতিনিধি দল গত ১ ফেব্রুয়ারি বাংলাদেশ সফরে আসেন। তারা বাংলাদেশের বিভিন্ন জায়গা সফর করেছেন। সফর শেষে মঙ্গলবার সংবাদ সম্মেলন করেন প্রতিনিধিদল নেতা ফাকিসো মোচোচোকো।

Top