হাইকোর্টের নির্দেশ পিএইচডি ডিগ্রি যাচাই-বাছাইয়ের - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পোস্তগোলা ব্রিজের নিচে বালুর বস্তা রেখে ব্যবসার অভিযোগ, নীরব বিআইডব্লিউটিএ! ঔষধ প্রশাসনের মহাপরিচালক জনাব আলমগীর হোসেন কে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়িয়েছে তার প্রতিবাদ জানিয়েছে বা... মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক বিচার শেষ হবে কবে ? মাদকের ৯৫ শতাংশ মামলা ঝুলে আছে কোন দলের প্রস্তুতি কেমন,ইউপি নির্বাচনের প্রথম ধাপ শুরু ২১ জানুয়ারি ভারত থেকে আনা চালে ক্যানসারের বিষাক্ত উপাদান, বিতরণ স্থগিত বিরোধী দল সংলাপে এলে জুলাই সনদ নিয়ে নমনীয় হতে পারে সরকার জামায়াত জোটের ঢাকা-খুলনা কুষ্টিয়া লংমার্চ আজ স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী ব্যর্থ, পদত্যাগ দাবি করলেন নাহিদ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ

হাইকোর্টের নির্দেশ পিএইচডি ডিগ্রি যাচাই-বাছাইয়ের


আলোকিত বার্তা:দেশের সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে যেসব পিএইচডি ডিগ্রি দেয়া হয়েছে সেগুলো যথাযথ আইন মেনে হয়েছে কি না তা যাচাই-বাছাই করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।এ পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলো যত পিএইচডি ডিগ্রি দিয়েছে তা আগামী ৩ মাসের মধ্যে যাচাই-বাছাই করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানকে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।এ-সংক্রান্ত বিষয়ে করা রিটের শুনানি নিয়ে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি এ কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত ২২ জানুয়ারি পিএইচডি ও সমমানের ডিগ্রি দেয়ার ক্ষেত্রে জালিয়াতি বন্ধের নির্দেশনা চেয়ে করা রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনিরুজ্জামান লিংকন।
একটি অনলাইনে প্রকাশিত নিউজ সংযুক্ত করে রিটে পিএইচডি গবেষণা অভিসন্দর্ভের (থিসিস) অনুমোদনের আগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের ছাড়পত্র (এনওসি) নেয়ার বিধান করার নির্দেশনা চাওয়া হয়। রিটে শিক্ষাসচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান কাজী শহীদুল্লাহকে বিবাদী করা হয়েছিল।

Top