শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার - Alokitobarta
আজ : রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
মাদক ও সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদে ঠাকুরগাঁওবাসী দাঁড়িপাল্লার বিজয়ের অপেক্ষায় রয়েছে রাজধানীর ফুটপাত ব্যক্তিগত সম্পত্তি নয়,সড়কের ফুটপাত কারো না কারো দখলে থাকছে ইস্টার্ন ব্যাংকের ঋণে গ্যারান্টর জালিয়াতি সুস্পষ্ট লঘুচাপ ঘূর্ণিঝড়ের আশঙ্কা,চার দিন বৃষ্টির আভাস বন্ধ হচ্ছে সামিটের তিন বিদ্যুৎকেন্দ্র সাইবার সুরক্ষা সক্ষমতা নিয়ে বড় প্রশ্ন প্রধান উপদেষ্টা নিয়োগের প্রস্তাব উচ্চকক্ষ থেকে ডিসেম্বর কে টার্গেট করে আতঙ্ক ছড়াচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এইচএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা চরামদ্দিতে বিধবার দুটি কাঁঠালগাছ কাটার অভিযোগ বিএনপি সভাপতির বিরুদ্ধে

শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার


আলোকিত বার্তা:টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাশ।সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় তিনি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।এরপর ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাশ বঙ্গবন্ধুর সমাধি ঘুরে দেখেন এবং বঙ্গবন্ধু ভবনে কিছু সময় কাটান। পরে পরিদর্শন বইয়ে তার মন্তব্য লেখেন গাঙ্গুলী। এরপর তিনি প্রধানমন্ত্রীর মামাতো ভাই ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপির বাসভবনে যান। সেখানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভারতীয় হাই কমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।এসময় ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাশ বলেন, ভারতের সঙ্গে বঙ্গবন্ধুর একটা অন্যরকম সম্পর্ক ছিলো। তিনি যখন বক্তৃতা করতেন, তা অল ইন্ডিয়া রেডিওতে ব্রডকাস্ট হতো। আমি তখন অনেক ছোট। তখন তিনি কি বলতেন, ওগুলো হয়তো বুঝতে পারতাম না। কিন্তু আমাদের দেশে তার বক্তব্যের প্রতি ইমোশন খুব স্ট্রং। আমার কাছে সেটা এখনো মেমোরি হয়ে আছে।

তিনির বলেন,যখন অল ইন্ডিয়া রেডিওতে বঙ্গবন্ধুর বক্তব্যগুলো পুরো পরিবারের সঙ্গে বসে শুনেছি,আজ এখানে দাঁড়িয়ে তাকে শ্রদ্ধা জানাতে পেরে আমি খুবই সম্মানিত বোধ করছি। আমরা জানি যে,বাংলাদেশ ও ভারতের সঙ্গে সম্পর্কটা ঐতিহাসিক।আমাদের দুই দেশের সভ্যতার মধ্যে একটি মিল রয়েছে,এতে বঙ্গবন্ধুর একটা বিশাল ভূমিকা রয়েছে।
তিনি আরো বলেন, এশিয়ান লিডারদের মধ্যে বঙ্গবন্ধু একজন খুবই গুরুত্বপূর্ণ নেতা। যে সাহস ও ভিশন দিয়ে তিনি পথ শুরু করেছিলেন, সেটা শেষ করতে পারেননি। উনার স্বপ্ন সোনার বাংলা, সেটাকে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়িত করতে যাচ্ছেন। এ ক্ষেত্রে ভারত আগেও ছিলো এবং সব সময় বাংলাদেশের পাশে থাকবে।রিতা গাঙ্গুলী বলেন, ১৭ মার্চ থেকে মুজিব বর্ষ উদ্যাপনের ক্ষেত্রে আমরা অংশ নিতে প্রস্তুত। আমার বিশ্বাস, মুজিব বর্ষে অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব আরো দৃঢ় ও গভীর হবে।এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ পৌর মেয়র কাজী লিয়াকত আলী, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, টুঙ্গীপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইলিয়াস হোসেন, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান বিমল কুমার বিশ্বাস, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটুসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Top