ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে কোথাও কোনো ঝুঁকি নেই - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক বিচার শেষ হবে কবে ? মাদকের ৯৫ শতাংশ মামলা ঝুলে আছে কোন দলের প্রস্তুতি কেমন,ইউপি নির্বাচনের প্রথম ধাপ শুরু ২১ জানুয়ারি ভারত থেকে আনা চালে ক্যানসারের বিষাক্ত উপাদান, বিতরণ স্থগিত বিরোধী দল সংলাপে এলে জুলাই সনদ নিয়ে নমনীয় হতে পারে সরকার জামায়াত জোটের ঢাকা-খুলনা কুষ্টিয়া লংমার্চ আজ স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী ব্যর্থ, পদত্যাগ দাবি করলেন নাহিদ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ অনৈতিক সুবিধার গ্রহণের অভিযোগে ২৮ জন পুলিশ সদস্যকে ক্লোজড বাস্তবায়নে সক্ষমতা জরুরি,সমঝোতা-চুক্তি ইতিবাচক

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে কোথাও কোনো ঝুঁকি নেই


আলোকিত বার্তা:ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে কোথাও কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।বৃহস্পতিবার(৩০ জানুয়ারি)মানিক মিয়া অ্যাভিনিউয়ে রাজধানী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সরস্বতী পূজা পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের আইন-শৃঙ্খালা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি। তারা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত রয়েছে। ছোট-খাট যে দু-একটি ঘটনা ঘটছে সে বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে।তিনি বলেন, নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি নির্বাচন কমিশনের (ইসি) নিয়ন্ত্রণে থাকে। ইসির নির্দেশনা অনুযায়ী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে। আমি মনে করি, নির্বাচনের সার্বিক পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণে রয়েছে, সুন্দর রয়েছে, কোথাও কোনো ঝুঁকি নেই।

মন্ত্রী বলেন,ওয়ারীতে নির্বাচনী প্রচারণার সময় আওয়ামী লীগের একটি অফিসকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছে। অবাক করার বিষয়, প্রচারণা থেকে গুলি করা হয়েছে।এ ঘটনায় একজনকে শনাক্ত করে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। বুধবার গুলশানে নির্বাচনী প্রচারণায় সংঘর্ষের ঘটনায়ও জড়িতের শনাক্ত করে গ্রেফতার করা হবে।
ঝুঁকিপূর্ণ কেন্দ্র প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন,কোথাও কোনো ঝুঁকি নেই। ইসি যেভাবে যেখানে মনে করছেন, সেখানেই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছেন।এর আগে পূজায় মতবিনিময়কালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের জাতির পিতার স্বপ্ন ছিল একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ। আমরা সেই জায়গাতেই যেতে পেরেছি। এই পূজার মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ। ইসি হিন্দু ধর্মাবলম্বীদের প্রাণের দাবিতে নির্বাচন পিছিয়েছে।

Top