প্রতিটি ভোট কেন্দ্রে ৫০০ সন্ত্রাসী নিয়োগ করবে,আমরা জানতে পেরেছি। - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ

প্রতিটি ভোট কেন্দ্রে ৫০০ সন্ত্রাসী নিয়োগ করবে,আমরা জানতে পেরেছি।


আলোকিত বার্তা:আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচনে জনসমর্থন না পেয়ে বিচ্ছৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। প্রতিটি ভোট কেন্দ্রে ৫০০ সন্ত্রাসী নিয়োগ করবে, আমরা জানতে পেরেছি।বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আমরা ক্লিন ইমেজের দুই প্রার্থীকে মনোনয়ন দিয়েছি। আশা করছি আমাদের প্রার্থীরা বিজয়ী হবেন।তিনি বলেন, নির্বাচনে পরাজিত হওয়ার ভয়ে বিএনপি অপপ্রচার চালাচ্ছে। নির্বাচন বানচালের চক্রান্ত করছে। বিএনপি সুষ্ঠু নির্বাচন চায় না। তাদের নির্বাচন মানে ভোট চুরি, জাল ভোট এবং কেন্দ্র দখল।

নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে এবং জনগণ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে তার ব্যবস্থা করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান কাদের। তিনি বলেন, আমরা আশা করছি নির্বাচন কমিশন জনগনের ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন করবে।আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয় এটি প্রমাণিত হয়েছে। সারাদেশে উন্নয়ন হচ্ছে। আওয়ামী লীগ দেশের মানুষের মন জয় করতে পেরেছে। এটি বিএনপির ভালো লাগছে না।সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

Top