ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সুষ্ঠু নির্বাচন সম্ভব দাবি - Alokitobarta
আজ : সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ প্রতিবাদ শিরোনামে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি’ তীব্র নিন্দা ও প্রতিবাদ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ...

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সুষ্ঠু নির্বাচন সম্ভব দাবি


আলোকিত বার্তা:ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সুষ্ঠু নির্বাচন সম্ভব দাবি করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ‘এত পরিশ্রম করি, এত মেধা খাটাই কিসের জন্য? ভোটারের ভোট দিতে পারা নিশ্চিত করার জন্য।মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজে ইভিএমে ভোটদান প্রদর্শনী পরিদর্শন শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, সব কেন্দ্রে ইভিএম প্রদর্শন হচ্ছে, যাতে জনগণ বুঝতে পারে ভালোই তো হচ্ছে।আগে জাল ভোটের কথা স্বীকার করে তিনি বলেন, ‘তখন ব্যালট ছিনতাইয়েরও সুযোগ ছিল। কিন্তু ইভিএমে সেটা থাকছে না।ইভিএমের যৌক্তিকতা অনেক বেশি দাবি করে সিইসি বলেন, ইভিএমের মাধ্যমেই ভোটাররা নিজের ভোট দিতে পারবেন। ইভিএমের মাধ্যমেই সেটা সম্ভব।

অনেকেরই ফিঙ্গার প্রিন্ট নিচ্ছে না এর কারণ কী এমন প্রশ্নে সিইসি বলেন, ‘এর দুইটা কারণ হতে পারে। একটা তিনি এই কেন্দ্রের ভোটার না অথবা পাশের বুথের ভোটার।এতে সময় নষ্ট হচ্ছে বলে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘সবার হবে না এটা, হয়তো দু-একজনের হতে পারে। কারো হাতের রেখা বিলীন হয়ে গেছে বা ডিসপ্লেসড হয়ে গেছে এরকম হতে পারে দুই একজনের।নির্বাচনী প্রচারণায় একাধিক মারামারির কথা স্বীকার করে নূরুল হুদা বলেন, ‘মারামারি খারাপ। মারামারি মানে (দুই দলেরই) যদি ক্রিমিনাল অফেন্স হয়, তাহলে থানায় কেস করবে, তারা ব্যবস্থা নিবে।’ ক্রিমিনাল অফেন্স হলে আমরা কিছু করতে পারি না বলে জানান তিনি।

Top