ঢাকার দুই সিটি নির্বাচনে দক্ষিণে ৩৮ ও উত্তরে ২৭ প্লাটুন বিজিবি থাকবে - Alokitobarta
আজ : শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
প্রতিবাদ শিরোনামে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি’ তীব্র নিন্দা ও প্রতিবাদ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক

ঢাকার দুই সিটি নির্বাচনে দক্ষিণে ৩৮ ও উত্তরে ২৭ প্লাটুন বিজিবি থাকবে


আলোকিত বার্তা:আসন্ন ঢাকার দুই সিটি নির্বাচনে ৬৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবেন। এর মধ্যে উত্তর সিটিতে ২৭ প্লাটুন ও দক্ষিণ সিটিতে ৩৮ প্লাটুন বিজিবি সদস্য মাঠে থাকবেন। তারা ভোটের আগে ও পরে মোট চারদিন নির্বাচনকালীন দায়িত্ব পালন করবেন।সোমবার ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা এসব তথ্য জানায়। এ ছাড়া আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সব মিলিয়ে নির্বাচনে ৪০ হাজারের মতো ফোর্স নিয়োজিত থাকবে।

প্রতি দুইটি সাধারণ ওয়ার্ডে এক প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। বিজিবির প্রতিটি টিমের সঙ্গে ৩০ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত একজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ৫৪ জন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ৭৬ জনসহ ১৩০ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রয়োজন হবে। আর বিজিবির ১ প্লাটুনে ২টি টিম গঠন করার পরিকল্পনা রয়েছে বলে ইসি সূত্রে জানা গেছে।এ ছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জন্য পাঁচ প্লাটুন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জন্য পাঁচ প্লাটুন বিজিবি সুবিধাজনক স্থানে রিজার্ভ ফোর্স হিসেবে নিয়োজিত রাখা হবে।

উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে সাধারণ ওয়ার্ড ৫৪, সংরক্ষিত ১৮, মোট ভোট কেন্দ্র ১৩১৮, মোট ভোটকক্ষের সংখ্যা ৭৮৪৬, মোট ভোটার ৩০ লাখ ১০ হাজার ২৭৩ জন। পুরুষ ১৫ লাখ ৪৯ হাজার ৫৬৭ জন ও মহিলা ১৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন রয়েছেন।দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে সাধারণ ওয়ার্ড ৭৫, সংরক্ষিত ২৫, মোট ভোট কেন্দ্র ১১৫০, মোট ভোট কক্ষের সংখ্যা ৬৫৮৮, মোট ভোটার ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন। পুরুষ ১২ লাখ ৯৩ হাজার ৪৪১ জন ও মহিলা ১১ লাখ ৫৯ হাজার ৭৫৩ জন রয়েছেন।এবারের দুই সিটি ভোটে সাধারণ কেন্দ্রে ১৬ জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৮জন করে বিভিন্ন বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে।

Top