করোনাভাইরাস রোধে নৌ, স্থল ও বিমানবন্দরে স্ক্যানার বসানো হয়েছে - Alokitobarta
আজ : শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর...

করোনাভাইরাস রোধে নৌ, স্থল ও বিমানবন্দরে স্ক্যানার বসানো হয়েছে


আলোকিত বার্তা:করোনাভাইরাস রোধে নৌ, স্থল ও বিমানবন্দরে স্ক্যানার বসানো হয়েছে বলে জানালেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।রোববার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।তিনি বলেন,করোনাভাইরাস রোধে জনবল বৃদ্ধি করা হয়েছে।যেকোনো বন্দর দিয়ে যাত্রী আসলে স্ক্যানারের মাধ্যমে তাকে আমরা শনাক্ত করতে পারব। তার শরীরের তাপমাত্রার মাধ্যমে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাস রোধে আমরা জনসচেতনার ব্যবস্থা করেছি। আন্তঃমন্ত্রণালয় সভাও ডেকেছি। বিমানবন্দরে যারা বিমানে করে আসবেন তাদের একটা ফরম দেওয়া হবে,যে ফরম তাদের পূরণ করতে হবে এবং একটি কার্ডও সঙ্গে নিয়ে যাবে। পরবর্তীকালে যদি সে অসুস্থ হয়ে পড়ে, যাতে তাকে আমরা শনাক্ত করতে পারি।তিনি বলেন, ইতিমধ্যে ট্রিটমেন্ট ব্যবস্থা করেছি, করেনটাইন এরিয়াও তৈরি করেছি। সারাদেশে এই নির্দেশনা দিয়েছি। মানসিক স্বাস্থ্যসেবা দেশের জন্য গুরুত্বপূর্ণ। মানসিকভাবে অসুস্থরা বিভিন্ন অপকর্ম করে থাকে।

Top