যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক থাকবে সিটি নির্বাচনে - Alokitobarta
আজ : বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ South Bangal Press Club -দক্ষিণবঙ্গ প্রেসক্লাব সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ সাংবাদিক সুরক্ষা পরিষদের মাদকের বিস্তার এখন মহামারির পর্যায়ে,অভিযান শুধু বৈধ বারগুলোতে ভয়াবহতা ছড়াচ্ছে দেশে ডেঙ্গু পরিস্থিতি অব্যবস্থাপনায় হয়রানি ভোগান্তি স্বার্থান্বেষী মহলের অপপ্রচার ও ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ রিকশাচালকের ব্যানারে ‘গুপ্ত’ আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগ-শ্রমিক লীগ, মজদুর লীগ

যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক থাকবে সিটি নির্বাচনে


আলোকিত বার্তা:ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। এই নির্বাচনে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেছেন, আমরা বলব, দয়া করে আপনারা নির্বাচনে অংশ নিন। কখনও কখনও নির্বাচন প্রক্রিয়া ত্রুটিপূর্ণ (ইমপারফেক্ট), গোলযোগপূর্ণ (নয়সি) হয়, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রক্রিয়া।সোমবার (২০ জানুয়ারি) দুপুরে নির্বাচন ভবনে এসব কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে বৈঠকে বসেন রবার্ট মিলারের নেতৃত্বে এক প্রতিনিধি দল। দুপুর পৌনে ১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।রবার্ট মিলার জানান, এই নির্বাচনে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক থাকবে। তিনি বলেন, ‘যিনি যোগ্য, তিনিই হয়তো ঢাকার নেতৃত্বে আসবেন। আমাদের নির্বাচন পর্যবেক্ষক রয়েছে। আমাদের মানুষ জানতে চায়, কীভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া চলমান রয়েছে।মিলার বলেন, ‘আমরা আশাবাদী, এই নির্বাচন হবে শান্তিপূর্ণ, উৎসবমুখর, অবাধ ও বিশ্বাসযোগ্য। প্রত্যেকেই ভোটে অংশগ্রহণ করতে চায়। আমরা এ-ও আশা করি, এই নির্বাচন অংশগ্রহণমূলক হবে।নির্বাচন কমিশন তাদেরকে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেছেন বলেও জানান মার্কিন রাষ্ট্রদূত।

Top