শৈত্যপ্রবাহ বয়ে যাবে মঙ্গলবার থেকেই তাপমাত্রা কমতে শুরু করবে - Alokitobarta
আজ : শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

শৈত্যপ্রবাহ বয়ে যাবে মঙ্গলবার থেকেই তাপমাত্রা কমতে শুরু করবে


আলোকিত বার্তা:জানুয়ারি শেষে মাঘের প্রথমার্ধে দেশের উপর দিয়ে আরেকটি শৈত্যপ্রবাহ বয়ে যাবে।শৈত্যপ্রবাহের আগে আগামী ২১ জানুয়ারি (মঙ্গলবার) থেকেই তাপমাত্রা কমতে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।গত দু’দিনে তাপমাত্রা খানিকটা বেড়ে গেলেও রোববার (১৯ জানুয়ারি) বিকেল থেকে উত্তর-পশ্চিম দিকের বাতাস শুরু হয়েছে। এরসঙ্গে কুয়াশাও পড়া শুরু হয়।আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবতাব উদ্দীন বলেন, আগামী ২১ তারিখের পর থেকে তাপমাত্রা কমতে শুরু করবে।এরপর মৃদু থেকে মাঝারি ধরনের একটি শৈত্যপ্রবাহ বয়ে যাবে। সেটি ২-৩ দিন থাকতে পারে।

আবহাওয়া অফিস জানায়, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি ধরনের কুয়াশার আভাস রয়েছে। আর রোববার রাত থেকে তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমে যাবে।আগামী তিনদিনে আবহাওয়ার অবস্থায় বলা হয়, এই সময়ে রাতের তাপমাত্রা আরো হ্রাস পাবে। অর্থাৎ আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা নিম্নমুখি থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।এদিন সিলেটের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন ১২ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় রেকর্ড করা হয় ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস।এর আগে জানুয়ারিতে দেশের উপর দিয়ে দু’টি শৈত্যপ্রবাহ বয়ে যায় বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

Top