১০ কোটি ৯৬ লাখ ৬ হাজার ১৮৭জন দেশে ভোটার - Alokitobarta
আজ : শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
প্রতিবাদ শিরোনামে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি’ তীব্র নিন্দা ও প্রতিবাদ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক

১০ কোটি ৯৬ লাখ ৬ হাজার ১৮৭জন দেশে ভোটার


আলোকিত বার্তা:ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০১৯-এর খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।খসড়া তালিকা অনুযায়ী, দেশে বর্তমানে ভোটার সংখ্যা ১০ কোটি ৯৬ লাখ ৬ হাজার ১৮৭ জন।তাদের মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ৫৩ লাখ ২৫ হাজার ২৯২ জন, নারী ভোটার ৫ কোটি ৪২ লাখ ৮০ হাজার ৫৪২ জন এবং হিজড়া ভোটার ৩৫৩ জন।এই খসড়া ভোটার তালিকা অনুযায়ী, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যুক্ত হয়েছে ৫৩ লাখ ৪৬ হাজার ১০৫ জন নতুন ভোটার। তাদের মধ্যে পুরুষ ভোটার ২৭ লাখ ৫২ হাজার ৩২৩ জন এবং নারী ভোটার ২৬ লাখ ১৩ হাজার ৪২৯ জন এবং হিজড়া ভোটার ৩৫৩ জন।সোমবার (২০ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে এসব তথ্য জানান জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম।

সাইদুল ইসলামের দেয়া তথ্য মতে, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিলেন ১০ কোটি ৪২ লাখ ৪০ হাজার ৮২ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ২৫ লাখ ৭২ হাজার ৯৬৯ জন এবং নারী ভোটার ৫ কোটি ১৬ লাখ ৬৭ হাজার ১১৩ জন।এই হালনাগাদে যোগ হয়েছে ৬৭ লাখ ৫৮ হাজার ৩৪১ জন নতুন ভোটার। তাদের মধ্যে পুরুষ ৩৫ লাখ ৮২ হাজার ১৬৩ জন, নারী ভোটার ৩১ লাখ ৭৫ হাজার ৮২৫ জন এবং হিজড়া ভোটার ৩৫৩ জন। মৃত্যুর কারণে বাদ পড়েছে ১৩ লাখ ৯২ হাজার ২৩৬ জন ভোটার। তাদের মধ্যে পুরুষ বাদ পড়েছে ৮ লাখ ২৯ হাজার ৮৪০ জন ও নারী ৫ লাখ ৬২ হাজার ৩৯৬ জন।ভোটার থাকা সত্ত্বেও দ্বিতীয়বার ভোটার হওয়ার চেষ্টা করেছে বা দ্বৈত ভোটার শনাক্ত করা হয়েছে ২ লাখ ৭ হাজার ৬৩৫ জন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছেন সাইদুল ইসলাম।বাদ দেয়ার পর খসড়া এই ভোটার তালিকায় নতুন যুক্ত হয়েছে ৫৩ লাখ ৪৬ হাজার ১০৫ জন নতুন ভোটার। তাদের মধ্যে পুরুষ ভোটার ২৭ লাখ ৫২ হাজার ৩২৩ জন এবং নারী ভোটার ২৬ লাখ ১৩ হাজার ৪২৯ জন এবং হিজড়া ভোটার ৩৫৩ জন।

Top