বর্তমানে দেশে তিন লাখ চৌদ্দ হাজারের মতো সরকারি পদ শুন্য রয়েছে - Alokitobarta
আজ : শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
প্রতিবাদ শিরোনামে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি’ তীব্র নিন্দা ও প্রতিবাদ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক

বর্তমানে দেশে তিন লাখ চৌদ্দ হাজারের মতো সরকারি পদ শুন্য রয়েছে


আলোকিত বার্তা:বর্তমানে দেশে তিন লাখ চৌদ্দ হাজারের মতো সরকারি পদ শুন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। পাশাপাশি দেশে বারো লাখ সতেরো হাজার সরকারি চাকরিজীবী রয়েছেন বলেও জানান তিনি।রোববার (১৯ জানুয়ারি) জাতীয় সংসদে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান। এসময় অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন। প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপিত হয়।

বিরোধী দল জাতীয় পার্টির সদস্য মুজিবুল হকের এক প্রশ্নের উত্তরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান,বর্তমানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে তিন লাখ ১৩ হাজার ৮৪৮টি (তিন লাখ তেরো হাজার আটশত আটচল্লিশ) পদ শুন্য রয়েছে। এইসব শুন্যপদ পূরণের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। মানবসম্পদ উন্নয়নে সরকার প্রশিক্ষণকে গুরুত্ব দিচ্ছে। প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানোর জন্য সরকারি, বেসরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানকে সরকার অনুদান দিচ্ছে।

আওয়ামী লীগের সদস্য মোর্শেদের এক প্রশ্নের উত্তরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশে সরকারি চাকরিজীবীর সংখ্যা ১২ লাখ ১৭ হাজার ৬২ জন (বারো লাখ সতেরো হাজার বাষট্টি)।বিএনপির সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের এর প্রশ্নের উত্তরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশে জনপ্রশাসনের আওতাধীন সরকারের বিভিন্ন স্তরে সর্বমোট ২৯০ জন কর্মকর্তা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়াও বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ এবং সংযুক্ত অধিদপ্তর/পরিদপ্তর/দপ্তর/সংস্থায় বিভিন্ন পযায়ে সর্বমোট ১৭৭ জন কর্মকর্তা/কর্মচারী ও ব্যক্তি চুক্তিভিত্তিক নিয়োজিত আছেন।

Top