সনাতন ধর্মাবলম্বীদের দাবির মুখে পেছানো হলো ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণের তারিখ। - Alokitobarta
আজ : শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

সনাতন ধর্মাবলম্বীদের দাবির মুখে পেছানো হলো ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণের তারিখ।


আলোকিত বার্তা:অবশেষে সনাতন ধর্মাবলম্বীদের দাবির মুখে পেছানো হলো ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণের তারিখ।নতুন তারিখ অনুযায়ী আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এ নির্বাচন।শনিবার সন্ধ্যায় নির্বাচন ভবনে জরুরি বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে বিকেল ৪টার পর এ বৈঠক শুরু হয়।সিইসি নুরুল হুদা বলেন, একটি জটিল পরিস্থিতি ছিল। তাই প্রস্তুত করার জন্য কিছুটা সময় লেগেছে। বিষয়টা নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তার সঙ্গে শেয়ার করেছি, ১ তারিখের পরীক্ষা পেছানো সম্ভব কি না। ক্যালেন্ডার অনুযায়ী ২৯ তারিখ পূজার ঐচ্ছিক ছুটি ছিল। সেখানে ৩০ তারিখ পূজার দিন নেই, সে প্রেক্ষাপটে আমরা ভোটের দিন ৩০ জানুয়ারি নির্ধারণ করেছি। সেটা মাথায় রেখে যাতে কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত না আসে তা নিয়ে মন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনিও সম্মত হয়েছেন। তার দফতরের কাজ শেষ করে তারা ১ তারিখের পরীক্ষা পিছিয়ে নিতে সম্মত হয়েছেন।

তিনি বলেন,১ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও নির্বাচনের কারণে তা শুরু হবে ৩ ফেব্রুয়ারি।আন্দোলনরতদের জন্য কোনো বক্তব্য আছে কি না- জানতে চাইলে তিনি বলেন,তারিখ পরিবর্তন তো হয়েই গেল। কোনো বক্তব্যের প্রয়োজন নেই।আগেও আন্দোলন হয়েছে,তখন তারিখ পরিবর্তন হলো না এখন হলো,কমিশনের কোনো গ্রাউন্ড আছে কি না-জানতে চাইলে তিনি বলেন,কোনো গ্রাউন্ড নেই।৩০ জানুয়ারি সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা থাকায় বিভিন্ন মহলের চাপে নতুন তারিখ ঘোষণা করল নির্বাচন কমিশন। পূজার কারণে ভোটের তারিখ পরিবর্তনের দাবি জানিয়ে আসছে সনাতন ধর্মাবলম্বীরা। এমনকি গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশনেও বসেছেন শিক্ষার্থীরা।রাজনৈতিক দলগুলোও এ নিয়ে বক্তব্য দিচ্ছে।ভোট পেছানোর ক্ষেত্রে সরকার বা আওয়ামী লীগের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও। ভোট পেছানোর দাবির বিষয়টি আদালত পর্যন্তও গড়িয়েছে।

Top