২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার সময় পেছানো হয়েছে। - Alokitobarta
আজ : রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার সাংবাদিকদের সুরক্ষা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে পুলিশের শীর্ষ ১০০ কর্মকর্তার মধ্যে একজন নারী মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী যাবে ‘জিরো কস্টে’ একই দিনে দুই প্রধান শক্তির শোডাউন,রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ের সময়সূচি প্রকাশ,ভর্তি পরীক্ষা জেনারেটরে পুড়ছে লাভের টাকা, হতাশ ব্যবসায়ীরা,লোডশেডিংয়ে কুয়াকাটার পর্যটনে ধস হ্যাকারের দখলে সরকারি সাইট,নিরাপত্তা ঝুঁকিতে ডিজিটাল সিস্টেম কৌশলে বাজারে সয়াবিন চিনির কৃত্রিম সংকট সৃষ্টি করেছে কোম্পানি গুলো

২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার সময় পেছানো হয়েছে।


আলোকিত বার্তা:২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার সময় পেছানো হয়েছে।পূর্বনির্ধারিত ১ ফেব্রুয়ারির পরিবর্তে ৩ ফেব্রুয়ারি শুরু হবে এ পরীক্ষা।শনিবার(১৮ জানুয়ারি)শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো.আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান,আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।এদিন সরস্বতী পূজা থাকায় বিভিন্ন মহলের পক্ষে নির্বাচনের দিন পরিবর্তনের দাবি ওঠে।

তিনি বলেন,নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে যে,এসএসসি পরীক্ষার কারণে নির্বাচনের সময় পেছানো সম্ভব হচ্ছে না।বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী ১ ফেব্রুয়ারির পরিবর্তে ৩ ফেব্রুয়ারি এসএসসি ও সমমান পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়পরীক্ষা পেছানোর বিষয়ে শিক্ষামন্ত্রী শনিবার রাতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেয়ার রোডের সরকারি বাসভবনে কথা বলবেন বলেও জানান তিনি।

Top