স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এপিএসকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। - Alokitobarta
আজ : শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
প্রতিবাদ শিরোনামে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি’ তীব্র নিন্দা ও প্রতিবাদ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এপিএসকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।


আলোকিত বার্তা:স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের সহকারী একান্ত সচিব (এপিএস) ড. শেখ মোহাম্মদ আরিফুর রহমান শেখকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। গত ১৫ জানুয়ারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো.শাহাদাত হোসেন কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে অব্যাহতি দেয়া হয়।আদেশে বলা হয়, ‘২০১৯ সালের ২২ জানুযারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের প্রশাসন-১ শাখার এক অফিস আদেশে সিনিয়র সহকারী প্রধান (স্বাস্থ্য-৭) ড. শেখ মোহাম্মদ আরিফুর রহমান শেখকে নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে মন্ত্রীর সহকারী একান্ত সচিবের দায়িত্ব দেয়া হয়েছিল। এখন তাকে মন্ত্রীর সহকারী একান্ত সচিবের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি হলো।

এর আগে গত ১৪ জানুয়ারি আরিফুর রহমান সেখকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওইদিন দুদকের উপ-পরিচালক মো. সামছুল আলম তাকে তলব করে চিঠি পাঠান।চিঠিতে বলা হয়, তার বিরুদ্ধে বিদেশে প্রশিক্ষণের নামে অর্থ লোপাট এবং বিভিন্ন সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেয়াসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে।ওই বিষয়ে বক্তব্য দিতে তাকে ২০ জানুয়ারি সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

Top