ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। - Alokitobarta
আজ : শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভার্চুয়াল মোহের ফাঁদে ঘরছাড়া কিশোর-কিশোরী শেয়ারবাজারের সংকট কি কাটবে?নতুন কোম্পানি আসার দুয়ার খুলছে কোথাও কর্মী ছাঁটাই প্রভাব কর্মসংস্থানে,বন্ধ হয়েছে অন্তত ৫০টির বেশি কারখানা সংসদ নির্বাচনে ভোট রক্ষায় দুর্বলতা ছিল, সিটি করপোরেশনে ভুল হবে না প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ জলবায়ু তহবিল,ঋণ নয় অনুদান চায় বাংলাদেশ ঝুঁকি ৬৩৮ কোটি ডলারের,এলডিসি উত্তরণের প্রভাব রপ্তানিতে ফ্লাইওভারে নতুন কৌশল ‘সুতা-ডাকাতি’রাতে রাজধানীতে ছিনতাইকারীর ফাঁদ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন রোজার আগেই কারসাজি,তেল পেঁয়াজ ডাল চিনি ছোলা খেজুরের দাম বাড়ছে দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।


আলোকিত বার্তা:ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।নয়াদিল্লিতে চলমান রাইসিনা সংলাপে আগত বিশ্বের বিভিন্ন দেশের মন্ত্রীদের সঙ্গে বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় নিজ কার্যালয়ে সাক্ষাৎ করেন নরেন্দ্র মোদি।ভারত সফররত বাংলাদেশের তথ্যমন্ত্রী হাছান মাহমুদও দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আমন্ত্রণ পান। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রীর উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দেয়ার অনুরোধ জানান।সফরকালে তথ্যমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. সুব্রামানিয়াম জয়শংকরের সঙ্গে বৈঠক এবং এর আগে মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভাদকারের সঙ্গে সারা ভারতে বাংলাদেশ বেতারের দৈনিক চার ঘণ্টা সম্প্রচার উদ্বোধন ও বঙ্গবন্ধুর জীবনভিত্তিক চলচ্চিত্র নির্মাণে যৌথ প্রযোজনা চুক্তি স্বাক্ষর প্রত্যক্ষ করেন।বৃহস্পতিবার হায়মরাবাদে রামুজী ফিল্ম সিটি পরিদর্শন শেষে শুক্রবার (১৭ জানুয়ারি) তথ্যমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

Top