মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার দায়ের করা মামলার রায় চলতি মাসের ২৩ তারিখ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিদ্যুতে সরকারের প্রতি অসন্তুষ্ট ৮৯.৪%,গণভোট বাস্তবায়ন চান ৭০ শতাংশ, ‘সবার জন্য সমান’ নীতি বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ অস্বস্তি ,রাজনীতিতে নানা আলোচনা বরিশালে এসএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ‘বিশেষ ছাড়’ নেই গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে কোনো গোপন শর্তে নয় ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে বিএনপি নেতাকর্মীরা লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় কার্যালয়ে হামলা ও কর্মকর্তাদের লাঞ্ছিত করে পরে ডিসি প... একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল এক হাজার টাকা ভাড়া মারছি, জমা ১২শ,গ্যাস সংকটে হিমশিম চালকরা

মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার দায়ের করা মামলার রায় চলতি মাসের ২৩ তারিখ


আলোকিত বার্তা:আন্তর্জাতিক বিচার আদালতে (আইজেসি) রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার দায়ের করা মামলার রায় চলতি মাসের ২৩ তারিখ ঘোষণা করা হবে।বুধবার(১৫ জানুয়ারি)গাম্বিয়ার বিচারমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল আবু বকর এম তাম্বাদুর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।সোমবার (১৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক পোস্টে গাম্বিয়ার বিচারমন্ত্রী জানান,২৩ জানুয়ারি আইজেসি রোহিঙ্গা গণহত্যার ঘটনায় জরুরি পদক্ষেপ চেয়ে করা মামলার একটি রায় জানাবেন। তবে মামলার রায়ের ব্যাপারে তাৎক্ষণিকভাবে আন্তর্জাতিক বিচার আদালতের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

রোহিঙ্গাদের ওপর ‘গণহত্যা’ চালানোর অভিযোগ তুলে গত বছরের নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে এ মামলা করে পশ্চিম আফ্রিকার মুসলিমপ্রধান দেশ গাম্বিয়া। এরপর গত ১০ থেকে ১২ ডিসেম্বর তিন দিনব্যাপী নেদারল্যান্ডসের হেগে ওই মামলার শুনানি হয়। এতে রোহিঙ্গা গণহত্যা ও সহিংসতা বন্ধে আন্তর্জাতিক বিচার আদালতকে অন্তবর্তী নির্দেশের দেয়ার অনুরোধ করে।

Top