বন্ধুত্ব বজায় রেখে আন্তর্জাতিক কূটনীতি পরিচালনার জন্য মধ্যপ্রাচ্যে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূতদেরকে নির্দেশ - Alokitobarta
আজ : শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর...

বন্ধুত্ব বজায় রেখে আন্তর্জাতিক কূটনীতি পরিচালনার জন্য মধ্যপ্রাচ্যে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূতদেরকে নির্দেশ


আলোকিত বার্তা:কারো সঙ্গে বৈরিতা নয় বরং বন্ধুত্ব বজায় রেখে আন্তর্জাতিক কূটনীতি পরিচালনার জন্য মধ্যপ্রাচ্যে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূতদেরকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার (১৩ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় আবুধাবিতে দূত সম্মেলনে এ কথা বলেন তিনি।সংযুক্ত আরব আমিরাত সফরের দ্বিতীয় দিন সোমবার(১৩ জানুয়ারি) সন্ধ্যায় মধ্যপ্রাচ্যের ৯ দেশে বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী।

কুয়েত,ইরাক,ইরান,বাহরাইন,সৌদি আরব,সংযুক্ত আরব আমিরাত,কাতার ও লেবাননে নিয়োজিত রাষ্ট্রদূতদের বক্তব্য শোনেন প্রধানমন্ত্রী। এসময়,প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে সবাইকে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহবান জানান তিনি।বৈঠকে স্বাগত বক্তব্য রাখেন নতুন দায়িত্বপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। সময় উপস্থিত ছিলেন,পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী।

Top