৪০ কোটি টাকা ঢাকার দুই সিটি ভোটের বাজেট - Alokitobarta
আজ : শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

৪০ কোটি টাকা ঢাকার দুই সিটি ভোটের বাজেট


আলোকিত বার্তা:আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন(ডিএসসিসি)নির্বাচনের জন্য ৪০ কোটি টাকা ব্যয় ধরেছে নির্বাচন কমিশন (ইসি)।এই বাজেটের মধ্যে অর্ধেক ব্যয় ধরা হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেছনে।নির্বাচন কমিশনের বাজেট শাখার উপ-সচিব মো.এনামুল হক বাংলানিউজকে জানান, দুই সিটি নির্বাচনের জন্য ব্যয় ধরা হয়েছে ৪০ কোটি টাকা।এক্ষেত্রে প্রতি সিটিতে নির্বাচন পরিচালনা ব্যয় ১০ কোটি টাকা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় ১০ কোটি, মোট ৪০ কোটি টাকা রাখা হয়েছে।এছাড়া ভোটগ্রহণ কর্মকর্তাদের ভাতা,নির্বাচনী উপকরণসহ দ্রব্যমূল্য বাড়ায় নির্বাচন পরিচালনা ব্যয় বেড়েছে।যে কারণে আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যয়ের সমপরিমাণ হয়েছে পরিচালনা ব্যয়। আগে মোট ব্যয়ের তিনের দুই ভাগ ব্যয় হতো আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর পেছনে।

এনামুল হক বলেন, এই ব্যয়ের বাইরেও ইলেকট্রনিক ভোটিং মেশিন কেনা বাবদ ব্যয় রয়েছে। কিন্তু সেটা এর বাইরে।আর ইভিএম তো ব্যালটের মতো একবার ব্যবহার হবে না। কাজেই এই হিসাবের সঙ্গে ইভিএমের ব্যয়টা ধরলে হবে না। তবে ইভিএম পরিচালনা ও প্রশিক্ষণ ব্যয় এই ৪০ কোটি টাকার মধ্যেই রয়েছে।ইসি সূত্র জানায়,২০০২ সালের ২৫ এপ্রিল একীভূত ঢাকা সিটি নির্বাচনে ব্যয় ধরা হয়েছিল ১৩ কোটি টাকা।এরপর ২০১৫ সালের ২৮ এপ্রিল বিভক্ত ঢাকার দুই সিটির প্রথম নির্বাচনে ব্যয় ধরা হয়েছিল ৪০ কোটি টাকা। এদিক থেকে এবারের মোট ব্যয় ২০১৫ সালের মতোই থাকছে।

আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে।এতে মেয়রপদে ১৩ প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ প্রায় সাড়ে ৭শ কাউন্সিলর পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।৫৪টি সাধারণ ওয়ার্ড ও ১৮টি সংরক্ষিত নারী ওয়ার্ড নিয়ে ডিএনসিসি গঠিত। এ নির্বাচনে ১ হাজার ৩৪৯টি ভোটকেন্দ্রের ৭ হাজার ৫১৬টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ৩০ লাখ ৩৫ হাজার ৬২১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।ডিএসসিসিতে ৭৫টি সাধারণ ওয়ার্ড ও ২৫টি সংরক্ষিত ওয়ার্ড রয়েছে। এ নির্বাচনে ১ হাজার ১২৪টি ভোটকেন্দ্রের ৫ হাজার ৯৯৮টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ২৩ লাখ ৬৭ হাজার ৪৮৮ ভোটার এ নির্বাচনে ভোটধিকার প্রয়োগের সুযোগ পাবেন।

Top