আগাম জামিন নাজমুল হুদার স্ত্রী ও দুই মেয়ের ৮ সপ্তাহের - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক বিচার শেষ হবে কবে ? মাদকের ৯৫ শতাংশ মামলা ঝুলে আছে কোন দলের প্রস্তুতি কেমন,ইউপি নির্বাচনের প্রথম ধাপ শুরু ২১ জানুয়ারি ভারত থেকে আনা চালে ক্যানসারের বিষাক্ত উপাদান, বিতরণ স্থগিত বিরোধী দল সংলাপে এলে জুলাই সনদ নিয়ে নমনীয় হতে পারে সরকার জামায়াত জোটের ঢাকা-খুলনা কুষ্টিয়া লংমার্চ আজ স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী ব্যর্থ, পদত্যাগ দাবি করলেন নাহিদ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ অনৈতিক সুবিধার গ্রহণের অভিযোগে ২৮ জন পুলিশ সদস্যকে ক্লোজড বাস্তবায়নে সক্ষমতা জরুরি,সমঝোতা-চুক্তি ইতিবাচক

আগাম জামিন নাজমুল হুদার স্ত্রী ও দুই মেয়ের ৮ সপ্তাহের


আলোকিত বার্তা:টাকা পাচার করে লন্ডনে দুটি ফ্ল্যাট কেনার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার স্ত্রী সিগমা হুদা এবং দুই মেয়ে অন্তরা সেলিমা হুদা ও শ্রাবন্তী আমিনা হুদার আট সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। সোমবার হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।এরআগে সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আসামিদের পক্ষে আগাম জামিন চেয়ে আবেদন করা হয়। আদালতে আজ আসামিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনসুুরুল হক চৌধুরী। অন্যদিকে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশিদ আলম খান।

আগাম জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন খুরশিদ আলম খান। আগাম জামিনের এ আদেশের বিরুদ্ধে আপিল করা হবে বলেও জানান তিনি। গত ৯ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. শফি উল্লাহ বাদী হয়ে মানিলন্ডারিং আইনে পৃথক দুটি মামলাটি করেন। দুই মামলাতেই সিগমা হুদাকে আসামি করা হয়েছে।এক মামলায় সিগমা হুদা ও অন্তরা সেলিমা হুদার বিরুদ্ধে অভিযোগে বলা হয়, ৪ কোটি ছয় লাখ ৬০ হাজার টাকা যুক্তরাজ্যে পাচার করেন তারা। সেই অর্থ দিয়ে লন্ডনের ওয়াটার গার্ডেনসের বারউড প্যালেসে ২০০৩ সালের ২৬ জুন একটি ফ্ল্যাট কেনেন।অন্য মামলার অভিযোগে বলা হয়, সিগমা হুদা ও শ্রাবন্তী আমিনা হুদা জ্ঞাত আয়বহির্ভূত ২ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকা যুক্তরাজ্যে পাচার করেন। ওই অর্থ দিয়ে তারা ২০০৬ সালের ১২ ডিসেম্বর লন্ডনের হেলনি কোর্টের ডেনহাম রোডে একটি ফ্ল্যাট কিনেছেন।

Top