সারাদেশই গত দুদিন কুয়াশা, হিমেল হাওয়া ও তীব্র শীতের কবলে পড়েছিল।আজও সেসব রয়েছে,তবে মাত্রা কমেছে। - Alokitobarta
আজ : শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
প্রতিবাদ শিরোনামে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি’ তীব্র নিন্দা ও প্রতিবাদ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক

সারাদেশই গত দুদিন কুয়াশা, হিমেল হাওয়া ও তীব্র শীতের কবলে পড়েছিল।আজও সেসব রয়েছে,তবে মাত্রা কমেছে।


আলোকিত বার্তা:রাজধানীসহ সারাদেশই গত দুদিন কুয়াশা, হিমেল হাওয়া ও তীব্র শীতের কবলে পড়েছিল।আজও সেসব রয়েছে,তবে মাত্রা কমেছে।এদিকে দুদিন পর ঢাকার আকাশে সকালেই রোদের দেখা মিলেছে।শীতের তীব্রতাও গত দুদিনের তুলনায় কম।আবহাওয়াবিদরা বলছেন,দেশের কিছু অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ থাকলে সারাদেশেই আবহাওয়ার অবস্থার কিছুটা উন্নতি হবে।সোমবার (১৩ ডিসেম্বর) সকালে আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস জাগো নিউজকে বলেন, ‘আজকের আবহাওয়া সারাদিন শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি। ঢাকায় কুয়াশা কমে গেছে, রোদ উঠেছে। পূর্বাঞ্চলে কুয়াশা আছে, একটু পর হয়তো হালকা কুয়াশা থাকবে। তবে আগের দুই দুই দিনের চেয়ে অবস্থার উন্নতি হবে। আর রংপুর বিভাগ, রাজশাহী, নওগাঁ, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা- এসব অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ আছে।

এদিকে সকাল ৭টা পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে। পূর্ব-পশ্চিম/পূর্ব দিক থেকে ঘণ্টায় পাঁচ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

Top