বাংলাদেশ ও ভারত সীমান্তে বাংলাদেশি হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ - Alokitobarta
আজ : শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

বাংলাদেশ ও ভারত সীমান্তে বাংলাদেশি হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ


আলোকিত বার্তা:বাংলাদেশ ও ভারত সীমান্তে বাংলাদেশি হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর আবুধাবি সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তে হত্যাকাণ্ড শূন্যতে নামিয়ে আনতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বৈঠক হয়েছে। তারা এ হত্যাকাণ্ড বন্ধে পদক্ষেপও নিয়েছে। তবুও হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছে।ভারতে রাইসিনা ডায়লগে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অংশ না নেওয়ার প্রসঙ্গে এ কে আব্দুল মোমেন বলেন,আমাদের প্রতিমন্ত্রী সেখানে যেতে পারবেন না,এটা আগেই জানিয়ে দেওয়া হয়েছে।এটা নিয়ে ভারতের গণমাধ্যম একটু বেশি করছে।আমরা তো কোনো কিছুই বলছি না। ভরতের সাথে আমাদের সম্পর্ক ভালোই।তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভারত সফর বাতিল প্রসঙ্গে আরও বলেন, রাইসিনা ডায়লগে অংশ নেয়ার চেয়ে প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক সফরে সংযুক্ত আরব আমিরাত যাওয়াটা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর জন্য বেশি গুরুত্বপূর্ণ।

জানা যায়, ১৩-১৪ জানুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন রাইসিনা সংলাপে আমন্ত্রিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। কিন্তু তিনি সেখানে অংশ নিচ্ছেন না। এর আগেও তিনজন মন্ত্রীর পূর্বনির্ধারিত সফর বাতিল হয়।সংশ্লিষ্টরা বলছেন, সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) নিয়ে বিতর্কের প্রেক্ষিতে এ নিয়ে বাংলাদেশের চারজন মন্ত্রীর দিল্লি সফর বাতিল হলো। তবে এব সফর বাতিল নিয়ে মুখ খোলেনি সরকার।পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভারত সফর বাতিলের কারণ সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জাগো নিউজকে বলেন, ‘প্রতিমন্ত্রী ভারতে যাচ্ছেন না। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হয়ে সংযুক্ত আরব আমিরাত যাবেন।উল্লেখ্য, চার দিনের সরকারি সফরে রোববার বিকেলে সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরেই মধ্যপ্রাচ্যের দূতদের আগামী দিনের করণীয় বিষয়ে নির্দেশনা দিতে ১৪ জানুয়ারি দূত সম্মেলন হওয়ার কথা রয়েছে। সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী।

Top