ছয় মাসে ১৭৫.২০ একর রেলভূমি জবরদখলমুক্ত করে বাংলাদেশ রেলওয়ের নিয়ন্ত্রণে নেয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। - Alokitobarta
আজ : শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর...

ছয় মাসে ১৭৫.২০ একর রেলভূমি জবরদখলমুক্ত করে বাংলাদেশ রেলওয়ের নিয়ন্ত্রণে নেয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।


আলোকিত বার্তা:ছয় মাসে ১৭৫.২০ একর রেলভূমি জবরদখলমুক্ত করে বাংলাদেশ রেলওয়ের নিয়ন্ত্রণে নেয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অষ্টম বৈঠকে এ তথ্য জানানো হয়।কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মো. নূরুল ইসলাম সুজন, মো. শফিকুল আজম খান, মো. সাইফুজ্জামান, গাজী মোহাম্মদ শাহ নওয়াজ ও নাদিরা ইয়াসমিন জলি বৈঠকে অংশ নেন।বৈঠকে অবৈধভাবে রেলওয়ের জায়গায় বাসস্থান বা স্থাপনা তৈরি করে যারা রেলওয়েকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করছে তাদের বিরুদ্ধে উচ্ছেদ কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আলোচনা হয়। বৈঠকে ট্রেন দুর্ঘটনা প্রতিরোধে লোকোমোটিভ সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

রোলিং স্টক অপারেশন উন্নয়ন প্রকল্পের আওতায় ৪০টি ব্রডগেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভের ইঞ্জিন ক্যাবে সিসি ক্যামেরা স্থাপনের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে মর্মে মন্ত্রণালয়ের পক্ষ হতে জানানো হয়।এছাড়া বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের ছয়টি ও পূর্বাঞ্চলের চারটি হাসপাতালের জরাজীর্ণ অবস্থার উন্নয়ন, চট্টগ্রাম সিআরবি এলাকায় বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন ও এলাকার সৌন্দর্য বৃদ্ধি, বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের পাঁচটি ও পূর্বাঞ্চলের পাঁচটি মাধ্যমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন, অপর্যাপ্ত শিক্ষা উপকরণ, বেঞ্চ ও অন্যান্য সামগ্রীর উন্নয়ন বিষয়ে বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়।বৈঠকে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সচিব, রেলপথ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Top