দুদককে নিয়ে মানুষ এক সময় ব্যঙ্গ করতো,বর্তমানে এ অবস্থার পরিবর্তন এসেছে। - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক বিচার শেষ হবে কবে ? মাদকের ৯৫ শতাংশ মামলা ঝুলে আছে কোন দলের প্রস্তুতি কেমন,ইউপি নির্বাচনের প্রথম ধাপ শুরু ২১ জানুয়ারি ভারত থেকে আনা চালে ক্যানসারের বিষাক্ত উপাদান, বিতরণ স্থগিত বিরোধী দল সংলাপে এলে জুলাই সনদ নিয়ে নমনীয় হতে পারে সরকার জামায়াত জোটের ঢাকা-খুলনা কুষ্টিয়া লংমার্চ আজ স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী ব্যর্থ, পদত্যাগ দাবি করলেন নাহিদ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ অনৈতিক সুবিধার গ্রহণের অভিযোগে ২৮ জন পুলিশ সদস্যকে ক্লোজড বাস্তবায়নে সক্ষমতা জরুরি,সমঝোতা-চুক্তি ইতিবাচক

দুদককে নিয়ে মানুষ এক সময় ব্যঙ্গ করতো,বর্তমানে এ অবস্থার পরিবর্তন এসেছে।


আলোকিত বার্তা:দুর্নীতি দমন কমিশনের(দুদক)কমিশনার ড.মো.মোজাম্মেল হক খান বলেছেন,দুদককে নিয়ে মানুষ এক সময় ব্যঙ্গ করতো,বর্তমানে এ অবস্থার পরিবর্তন এসেছে। দুদক যে ইমেজ সঙ্কটে ভুগছিলো,সেটা এখন কাটিয়ে উঠেছে।শনিবার (১১ জানুয়ারি) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে দুদক ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) উদ্যোগে সপ্তাহব্যাপী যৌথ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুদক কমিশনার মোজাম্মেল বলেন,কিছুদিন আগে মানুষ দুদককে নিয়ে ব্যঙ্গ করতো। কিন্তু এখন তা পরিবর্তন হয়েছে।দুদক মানুষের ভীতির কারণ হতে চায় না, দুদক চায় প্রীতির কারণ হতে।তিনি বলেন,যদি আপনাদের চোখের সামনে কেউ হঠাৎ আঙুল ফুলে কলাগাছ হয়ে যায়। বুঝবেন এটা কোনো স্বাভাবিক কারণ নয়,এর পেছনে দুর্নীতি জড়িত। আমরা সেই দুর্নীতি মুছে ফেলতে চাই।একটা দেশের উন্নয়নের পথে দুর্নীতি ও অবৈধ টাকা অনেক বড় প্রতিবন্ধকতা।দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে।এ আন্দোলনে যদি পুলিশ আমাদের সহযোগিতা করে,তাহলে আমাদের শক্তি আরও বাড়বে।আমরা সাহসিকতার সঙ্গে তখন এগিয়ে যেতে পারি।তিনি বলেন,এখনকার ছেলে-মেয়েদের বিসিএসে কোনো বিশেষ কারণে বিশেষ ক্যাডারের প্রতি আগ্রহ বেশি। নির্দিষ্ট কয়েকটি ক্যাডারের দিকে সবাই তাকিয়ে থাকে। তবে সেগুলো ভালো উদ্দেশে তারা পছন্দ করে না।

Top