ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে ইসির সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির প্রতিনিধি দল। - Alokitobarta
আজ : শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে ইসির সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির প্রতিনিধি দল।


আলোকিত বার্তা:ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির ছয় সদস্যের প্রতিনিধি দল।রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সোমবার বিকেল ৪টায় শুরু হওয়া এই বৈঠকে ঢাকা উত্তরের বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আওয়াল, দক্ষিণের মেয়রপ্রার্থী ইশরাক হোসেন উপস্থিত রয়েছেন।প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া আরও রয়েছেন স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার ও যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।

প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর বৈঠকে উপস্থিত রয়েছেন।জানা গেছে, বৈঠকে সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহার না করার জন্য দাবি জানাবেন তারা। এছাড়াও সবার জন্য সমান সুযোগ প্রস্তুতসহ বিএনপি প্রার্থীদের যেন হয়রানি করা না হয়, সে বিষয়ে নির্বাচন কমিশনের কাছে দাবি তুলে ধরা হবে।বৈঠকে সিইসি ছাড়াও নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, কবিতা খানম ও রফিকুল ইসলাম উপস্থিত রয়েছেন। এছাড়াও দুই সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন ও আবুল কাশেম উপস্থিত রয়েছেন।

Top