ঘটনাটি শুনেছি,মেয়েটি বেশ রাতে ফিরেছে।তার অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করছে। - Alokitobarta
আজ : সোমবার, ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক বিচার শেষ হবে কবে ? মাদকের ৯৫ শতাংশ মামলা ঝুলে আছে কোন দলের প্রস্তুতি কেমন,ইউপি নির্বাচনের প্রথম ধাপ শুরু ২১ জানুয়ারি ভারত থেকে আনা চালে ক্যানসারের বিষাক্ত উপাদান, বিতরণ স্থগিত বিরোধী দল সংলাপে এলে জুলাই সনদ নিয়ে নমনীয় হতে পারে সরকার জামায়াত জোটের ঢাকা-খুলনা কুষ্টিয়া লংমার্চ আজ স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী ব্যর্থ, পদত্যাগ দাবি করলেন নাহিদ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ অনৈতিক সুবিধার গ্রহণের অভিযোগে ২৮ জন পুলিশ সদস্যকে ক্লোজড বাস্তবায়নে সক্ষমতা জরুরি,সমঝোতা-চুক্তি ইতিবাচক

ঘটনাটি শুনেছি,মেয়েটি বেশ রাতে ফিরেছে।তার অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করছে।


আলোকিত বার্তা:ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন,ঘটনাটি শুনেছি,মেয়েটি বেশ রাতে ফিরেছে।তার অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করছে।আমাদের কয়েকটি টিম এ নিয়ে কাজ করছে। আমরা এখনও সুনিশ্চিত নই, কী কারণে, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে। তবে তদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।সোমবার (৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিনে আয়োজিত কুচকাওয়াজ পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন।

পুলিশের বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল বলেন, মাঠ পর্যায়ে পুলিশের সব অভিযোগ প্রধানমন্ত্রী শুনেছেন। তিনি তাদের সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।(আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ পুলিশের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Top