বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে শিশুদের গড়ে তোলাই আমাদের প্রধান কাজ। - Alokitobarta
আজ : রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার সাংবাদিকদের সুরক্ষা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে পুলিশের শীর্ষ ১০০ কর্মকর্তার মধ্যে একজন নারী মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী যাবে ‘জিরো কস্টে’ একই দিনে দুই প্রধান শক্তির শোডাউন,রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ের সময়সূচি প্রকাশ,ভর্তি পরীক্ষা জেনারেটরে পুড়ছে লাভের টাকা, হতাশ ব্যবসায়ীরা,লোডশেডিংয়ে কুয়াকাটার পর্যটনে ধস হ্যাকারের দখলে সরকারি সাইট,নিরাপত্তা ঝুঁকিতে ডিজিটাল সিস্টেম কৌশলে বাজারে সয়াবিন চিনির কৃত্রিম সংকট সৃষ্টি করেছে কোম্পানি গুলো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে শিশুদের গড়ে তোলাই আমাদের প্রধান কাজ।


আলোকিত বার্তা:শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে শিশুদের গড়ে তোলাই আমাদের প্রধান কাজ।এ আদর্শে নতুন প্রজন্মকে গড়ে তুলতে পারলেই আমাদের সকলের চেষ্টা সফল হবে। বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে নতুন প্রজন্ম সোনার দেশে গড়বে।বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘বঙ্গবন্ধুর শতবর্ষে শতচিত্র প্রদর্শনী’র অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে কূটনৈতিক চিত্রকর আবিদা হোসেন ও জামাল হোসেন দম্পতির যৌথভাবে আঁকা চিত্র প্রদর্শন করা হয়।অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান সমন্বয়ক সাবেক সিনিয়র সচিব ও কবি কামাল আবদুল নাসের চৌধুরী,বিটিআরসি সচিব আবু হেনা মোস্তফা কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক নিসার হোসেন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক লিয়াকত আলী লাকী।

ডা. দীপু মনি বলেন, ‘আগামী ১৭ মার্চ থেকে বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী পালন করা শুরু হবে। একজন কূটনৈতিক হয়ে জামাল দম্পতি বাংলাদেশের প্রকৃতি, রূপ ও বৈশিষ্ট তাদের রঙতুলি দিয়ে তুলে ধরার চেষ্টা করেছেন।’ এসব চিত্রকর্ম দেখে রাজনীতি থেকে অবসরের পর কোনো শিল্পীর কাছে গিয়ে চিত্রকর্মের দীক্ষা নেয়ার আগ্রহও প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।তিনি বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের স্বপ্ন দেখিয়েছেন, সেই স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। বর্তমানে বিশ্ববাসীর কাছে বাংলাদেশ একটি রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। আমাদের অনেক ইতিহাস, ঐতিহ্য রয়েছে। আমরা দখলদার, দাপটে ক্ষমতাসীন নই। মুজিবের আদর্শ ধারণ করে আমাদের শিশুদের তৈরি করতে হবে। শিশুদের মধ্যে মুজিবের আদর্শ ছড়িয়ে দেয়া হবে আমাদের মূল উদ্দেশ্য। তাদের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।’ তার সঙ্গে দেশের ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করারও আহ্বান জানান শিক্ষামন্ত্রী।চিত্রশিল্পী জামাল দম্পতি বলেন, ‘একজন কূটনৈতিক হলেও শখের বসে আঁকাআঁকি করি। বাংলাদেশ, মাটি ও মানুষের কথা ছবির ভাষায় তুলে ধরার চেষ্টা করে যাচ্ছি। বঙ্গবন্ধুকে অন্তরে ধারণ করে তার জন্মশতবার্ষিকীতে রঙতুলি দিয়ে বঙ্গবন্ধুর জীবনী তুলে ধরার চেষ্টা করেছি।’

Top