গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী প্রধান মুমিতুর রহমান ও তার স্ত্রী জেসমিন পারভীনের বিরুদ্ধে দুদকের মামলা। - Alokitobarta
আজ : সোমবার, ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক বিচার শেষ হবে কবে ? মাদকের ৯৫ শতাংশ মামলা ঝুলে আছে কোন দলের প্রস্তুতি কেমন,ইউপি নির্বাচনের প্রথম ধাপ শুরু ২১ জানুয়ারি ভারত থেকে আনা চালে ক্যানসারের বিষাক্ত উপাদান, বিতরণ স্থগিত বিরোধী দল সংলাপে এলে জুলাই সনদ নিয়ে নমনীয় হতে পারে সরকার জামায়াত জোটের ঢাকা-খুলনা কুষ্টিয়া লংমার্চ আজ স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী ব্যর্থ, পদত্যাগ দাবি করলেন নাহিদ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ অনৈতিক সুবিধার গ্রহণের অভিযোগে ২৮ জন পুলিশ সদস্যকে ক্লোজড বাস্তবায়নে সক্ষমতা জরুরি,সমঝোতা-চুক্তি ইতিবাচক

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী প্রধান মুমিতুর রহমান ও তার স্ত্রী জেসমিন পারভীনের বিরুদ্ধে দুদকের মামলা।


আলোকিত বার্তা:গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী প্রধান মুমিতুর রহমান ও তার স্ত্রী জেসমিন পারভীনের বিরুদ্ধে ৫ কোটি ১১ লাখ ৯১ হাজার টাকার অবৈধ সম্পদের মামলা করেছে দুদক।বুধবার দুদকের উপ-পরিচালক মো.সালাউদ্দিন বাদী হয়ে নিজস্ব কার্যালয়ে মামলাটি দায়ের করেন।মামলায় বলা হয়,একজন সরকারি কর্মকর্তা হয়ে মুমিতুর রহমান যে পরিমাণ অবৈধ সম্পদ করেছেন তা তার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ। তিনি ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন প্রকল্পের কাজে কমিশন নিতেন।

ওই টাকা তিনি হস্তান্তর ও রূপান্তরের মাধ্যেমে নিজের দখলে নেন।২০০৪ সালের দুর্নীতি দমন কমিশন আইনের ২০০৪-এর ২৭(১)ধারা (অবৈধ সম্পদ),১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের৫(২)ধারা (ক্ষমতার অপব্যবহার)এবং ২০১২ সালের মানি-লন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২), ৪(৩)ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর পর গণপূর্ত মন্ত্রণালয়ের দুই ডজন কর্মকর্তার নাম নানাভাবে বেরিয়ে আসে।যারা জিকে শামীমকে কাজ পাইয়ে দিয়ে অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। মুমিতুর রহমান তাদের একজন।দুদক সূত্র জানায়,মুমিতুরের আরও অনেক সম্পদ আছে। তদন্তকালে তা বেরিয়ে আসবে।দেশের বাইরেও তিনি অর্থ পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে।

Top