প্রতিবেশী দেশ থেকে ভারতে যাওয়া মুসলিম ছাড়া অন্য ধর্মের লোকজন নাগরিকত্ব পাবে। - Alokitobarta
আজ : শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

প্রতিবেশী দেশ থেকে ভারতে যাওয়া মুসলিম ছাড়া অন্য ধর্মের লোকজন নাগরিকত্ব পাবে।


আলোকিত বার্তা:‘দিল্লি­ ডায়ালগ’শুরুর আগ মুহূর্তে ভারত সফর বাতিল করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড.একে আবদুল মোমেন।ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত ওই সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার দিল্লিতে যাওয়ার কথা ছিল তার।পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান,অভ্যন্তরীণ ব্যস্ততার কারণে মন্ত্রী এই সফর বাতিল করেছেন।বর্তমানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও সচিব দেশের বাইরে রয়েছেন।ভারতের সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর পরিবর্তে অধিদফতরের মহাপরিচালক(ডিজি)পর্যায়ের কোনো কর্মকর্তাকে পাঠানো হতে পারে।

এদিকে ভারতের লোকসভার পর রাজ্যসভায়ও‘বিতর্কিত’নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয়েছে।এর জেরে আসাম,ত্রিপুরাসহ বিভিন্ন রাজ্যে বিক্ষোভ চলছে।বিক্ষোভ-প্রতিবাদ ক্রমেই সহিংস রূপ নেয়ায় বিভিন্ন স্থানে সেনা ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।বিতর্কিত ওই বিল অনুযায়ী,প্রতিবেশী দেশ থেকে ভারতে যাওয়া মুসলিম ছাড়া অন্য ধর্মের লোকজন নাগরিকত্ব পাবে।

Top