বড় দিন ও থার্টি ফার্স্টে উন্মুক্ত স্থানে গানবাজনা নয় - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক বিচার শেষ হবে কবে ? মাদকের ৯৫ শতাংশ মামলা ঝুলে আছে কোন দলের প্রস্তুতি কেমন,ইউপি নির্বাচনের প্রথম ধাপ শুরু ২১ জানুয়ারি ভারত থেকে আনা চালে ক্যানসারের বিষাক্ত উপাদান, বিতরণ স্থগিত বিরোধী দল সংলাপে এলে জুলাই সনদ নিয়ে নমনীয় হতে পারে সরকার জামায়াত জোটের ঢাকা-খুলনা কুষ্টিয়া লংমার্চ আজ স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী ব্যর্থ, পদত্যাগ দাবি করলেন নাহিদ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ অনৈতিক সুবিধার গ্রহণের অভিযোগে ২৮ জন পুলিশ সদস্যকে ক্লোজড বাস্তবায়নে সক্ষমতা জরুরি,সমঝোতা-চুক্তি ইতিবাচক

বড় দিন ও থার্টি ফার্স্টে উন্মুক্ত স্থানে গানবাজনা নয়


আলোকিত বার্তা:বড় দিন ও থার্টি ফার্স্ট নাইটে উন্মুক্ত জায়গায় গানবাজনা করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বড় দিন এবং থার্টি ফার্স্ট নাইট উদযাপনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়ে তিনি বলেন,২৫ ডিসেম্বর বড় দিনে ফ্লাইওভার, রাস্তা ও উন্মুক্ত জায়গায় গান-বাজনা করা যাবে না।এছাড়া ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬ টার পর থেকে ১ জানুয়ারি পর্যন্ত উন্মুক্ত জায়গায় গান-বাজনা না করার বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়।বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীকে এসব বিষয়ে বেশ কিছু দিকনির্দেশনা দেওয়া হয়েছে।ধর্মীয় উৎসবকে ঘিরে কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে সে বিষয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,বড় দিন উদযাপন করতে সারা দেশের ৩ হাজার পাঁচ শ’ চার্চে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে।পাশাপাশি খ্রিস্টান সম্প্রদায়ের নিজস্ব স্বেচ্ছাসেবকও দায়িত্ব পালন করবে। তেজগাঁও,বনানী ও কাকরাইলে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬ টার পর থেকে ১ জানুয়ারি পর্যন্ত উন্মুক্ত জায়গায় কোনও গান-বাজনা করা যাবে না।৩০ ডিসেম্বর রাত থেকে ১ জানুয়ারি সন্ধ্যা ৬ টা পর্যন্ত সব বার বন্ধ থাকবে।এছাড়া সকল ধরনের বৈধ অস্ত্র বহনও নিষিদ্ধ।

Top