১২ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত পরীক্ষার নতুন তারিখ

১২ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।


আলোকিত বার্তা:মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে ১২ থেকে ১৫ ডিসেম্বর(বৃহস্পতি থেকে রোববার)পর্যন্ত সাভার জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।বুধবার(১১ ডিসেম্বর)এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।

তথ্য বিবরণীতে আরও বলা হয়,১৬ ডিসেম্বর ভোরে রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী এবং আমন্ত্রিত অতিথিরা স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত সাভার জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।জাতীয় স্মৃতিসৌধের পবিত্রতা ও সৌন্দর্য রক্ষায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বসাধারণের সহযোগিতা কামনা করা হয়েছে বলেও তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়।

Top