বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারত যে অভিযোগ এনেছে,তা সঠিক নয়। - Alokitobarta
আজ : শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারত যে অভিযোগ এনেছে,তা সঠিক নয়।


আলোকিত বার্তা:পররাষ্ট্রমন্ত্রী ড.একে আব্দুল মোমেন বলেছেন,বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারত যে অভিযোগ এনেছে,তা সঠিক নয়।এদেশে কোনো সংখ্যালঘু নির্যাতনের শিকার হচ্ছেন না বলে জানান তিনি।বুধবার (১১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছেন অভিযোগ এনে ভারত সংসদে নাগরিকত্ব বিল উত্থপান করেছে।এ পরিপ্রেক্ষিতে মন্তব্য জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রী বলেন,বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের তথ্য সঠিক নয়।যারা এই তথ্য তাদের দিয়েছে,তারাও সঠিক তথ্য দেননি।আমি আশা করব বাংলাদেশের সংখ্যালঘুদের নেতৃত্ব এটা নিয়ে কথা বলবে।ড.মোমেন বলেন,ভারত ঐতিহাসিকভাবেই সহনশীল দেশ। ধর্মনিরপেক্ষ দেশ।সেখান থেকে তারা পিছিয়ে গেলে আরও দুর্বল হবে।

তিনি বলেন,বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতনের শিকার হচ্ছেন না।আমরা এখানে সব ধর্মের লোক মিলেমিশে বসবাস করছি।আমরা স্লোগান দিচ্ছি ধর্ম যার যার উৎসব সবার।পররাষ্ট্রমন্ত্রী বলেন,বাংলাদেশ-ভারতের মধ্যে সোনালী অধ্যায়ের সূচনা হয়েছে।দুই দেশের মধ্যে সৌহার্দ্য বাড়ছে।আগামী দিনে দুই দেশের মধ্যে এই সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে তিনি প্রত্যাশা করেন।

Top