পরিকল্পনা বাস্তবায়নে স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে দায়িত্ব পালন করার প্রত্যয় ব্যক্ত করেছেন - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত পরীক্ষার নতুন তারিখ

পরিকল্পনা বাস্তবায়নে স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে দায়িত্ব পালন করার প্রত্যয় ব্যক্ত করেছেন


আলোকিত বার্তা:পরিকল্পনা বাস্তবায়নে স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে দায়িত্ব পালন করার প্রত্যয় ব্যক্ত করেছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।বুধবার(১১ ডিসেম্বর)সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সচিবালয় বিটের সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের(বিএসআরএফ)এর কার্যনির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।গত ২৮ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিব হিসেবে যোগ দেন সেতু বিভাগের সিনিয়র সচিব আনোয়ারুল ইসলাম। আগামী ১৫ ডিসেম্বর তার অবসর-উত্তর ছুটিতে যাওয়ার কথা থাকলেও সরকার তার এ ছুটি স্থগিত করে মঙ্গলবার(১০ ডিসেম্বর) চুক্তিতে নিয়োগ দেয়।আগামী ১৬ ডিসেম্বর থেকে অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে মন্ত্রিপরিষদ সচিব পদে বিসিএস ১৯৮২(বিশেষ)ব্যাচের এই কর্মকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিবকে ফুলেল শুভেচ্ছা জানান সাংবাদিকরা।আগামী দিনগুলোতে তার পরিকল্পনা জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন,আমাদের পরিকল্পনা করা আছে।সেই অনুযায়ী কাজ হবে।তবে আমি একটু কুইক(দ্রুত)কাজ করার চেষ্টা করি।ইনস্ট্যান্টলি অনেক সময় ইমার্জেন্সি ফাইলও ডেভেলপ করি।আমরা চেষ্টা করবো কাজ যাতে কুইকলি হয়।কাজ যত তাড়াতাড়ি সম্ভব,যত ফেয়ারলি(স্বচ্ছতার সঙ্গে)সম্ভব,এফেক্টটিভলি যাতে হয়,সেটা নিশ্চিত করবো।সাক্ষাৎকালে বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাস ও সাধারণ সম্পাদক শামীম আহমেদসহ কার্যনির্বাহী কমিটির নেতারা উপস্থিত ছিলেন।নেতারা মন্ত্রিপরিষদ সচিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

Top