সৎ সাহস থাকলে সামনে এসে প্রমাণ নিয়ে বসুন।প্রয়োজনে লাইভ টকশো হবে। - Alokitobarta
আজ : শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

সৎ সাহস থাকলে সামনে এসে প্রমাণ নিয়ে বসুন।প্রয়োজনে লাইভ টকশো হবে।


আলোকিত বার্তা:সাবেক নৌপরিবহনমন্ত্রী ও পরিবহন নেতা শাজাহান খানকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন নিরাপদ সড়ক চাই(নিসচা)আন্দোলনের চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তার বিরুদ্ধে এনজিওর কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ প্রমাণের জন্য ২৪ ঘণ্টা সময় বেধে দিয়েছেন ইলিয়াস কাঞ্চন।বুধবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নিসচা আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ইলিয়াস কাঞ্চন বলেন,সৎ সাহস থাকলে সামনে এসে প্রমাণ নিয়ে বসুন।প্রয়োজনে লাইভ টকশো হবে।পুরো জাতি দেখবে।তিনি বলেন,নিসচার পক্ষ থেকে ইতিপূর্বে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে তথ্যপ্রমাণ হাজির করতে বলা হয়েছিল।না পারলে ক্ষমা চাইতে বলা হয়েছিল।শাজাহান খান ওই সময় দেশের বাইরে ছিলেন জানিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন,২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তিনি(শাজাহান খান)তথ্যপ্রমাণ হাজির করেননি,এমনকি ক্ষমাও চাননি।

প্রসঙ্গত নতুন সড়ক আইন বাস্তবায়নের নেতৃত্বদানকারী নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে‘জ্ঞানপাপী’আখ্যা দেন সাবেক নৌপরিবহনমন্ত্রী ও সংসদ সদস্য শাজাহান খান।

ইলিয়াস কাঞ্চনকে উদ্দেশে করে শাজাহান খান বলেন,আপনি (ইলিয়াস কাঞ্চন)যে বিদেশিদের কাছ থেকে নিরাপদ সড়ক চাই এনজিওর নামে কোটি কোটি টাকা নিয়ে আসছেন,আপনি কয়টি প্রতিষ্ঠান করেছেন,কয়টি স্কুল করেছেন,কজন মানুষকে ট্রেনিং দিয়েছেন-আমি তার তথ্য বের করছি।

এর জবাবে ইলিয়াস কাঞ্চন বলেন,৮ ডিসেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি অনুষ্ঠানে আমাকে ও নিরাপদ সড়ক চাইসহ আমার পরিবারের সদস্যদের নিয়ে নির্লজ্জ মিথ্যাচারের মাধ্যমে অসত্য,বানোয়াট ও উদ্ভট কিছু প্রসঙ্গে টেনে চরিত্র হননের অপচেষ্টা চালিয়েছেন সাবেক নৌমন্ত্রী।তার(শাজাহান খান)এমন মিথ্যাচার শুধুমাত্র নিজের দুর্বলতা ঢাকার জন্যই বলেছেন।জাতিকে বিভ্রান্ত করার জন্য তিনি এসব মানহানিকর কথা বলেছেন।সেই সঙ্গে সড়ক পরিবহন আইন ২০১৮-কে বাধাগ্রস্ত করতেই উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপাতে অবান্তর প্রশ্নের অবতারণা করেছেন।

Top