১৬ ডিসেম্বর থেকে রাষ্ট্রীয় সব অনুষ্ঠানে‘জয় বাংলা’স্লোগান ব্যবহারের মৌখিক নির্দেশ দিয়েছেন আদালত। - Alokitobarta
আজ : সোমবার, ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক বিচার শেষ হবে কবে ? মাদকের ৯৫ শতাংশ মামলা ঝুলে আছে কোন দলের প্রস্তুতি কেমন,ইউপি নির্বাচনের প্রথম ধাপ শুরু ২১ জানুয়ারি ভারত থেকে আনা চালে ক্যানসারের বিষাক্ত উপাদান, বিতরণ স্থগিত বিরোধী দল সংলাপে এলে জুলাই সনদ নিয়ে নমনীয় হতে পারে সরকার জামায়াত জোটের ঢাকা-খুলনা কুষ্টিয়া লংমার্চ আজ স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী ব্যর্থ, পদত্যাগ দাবি করলেন নাহিদ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ অনৈতিক সুবিধার গ্রহণের অভিযোগে ২৮ জন পুলিশ সদস্যকে ক্লোজড বাস্তবায়নে সক্ষমতা জরুরি,সমঝোতা-চুক্তি ইতিবাচক

১৬ ডিসেম্বর থেকে রাষ্ট্রীয় সব অনুষ্ঠানে‘জয় বাংলা’স্লোগান ব্যবহারের মৌখিক নির্দেশ দিয়েছেন আদালত।


আলোকিত বার্তা:১৬ ডিসেম্বর থেকে রাষ্ট্রীয় সব অনুষ্ঠানে‘জয় বাংলা’স্লোগান ব্যবহারের মৌখিক নির্দেশ দিয়েছেন আদালত।মঙ্গলবার বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ সংক্রান্ত রিটের শুনানিকালে মৌখিক আদেশ দেন।এ সংক্রান্ত রিটে আজ শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল মতিন খসরু ও ইউসুফ হোসেন হুমায়ুন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাসার। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. বশির আহমেদ।

আইনজীবীরা আদালতকে বলেন,একাত্তরে‘জয় বাংলা’হয়ে উঠেছিল আমাদের মুক্তির আন্দোলনের প্রধান স্লোগান।এ সময় আদালত বলেন,মুক্তিযুদ্ধে সবার স্লোগান ছিল ‘জয় বাংলা’।এ ছাড়া পাকিস্তানেও অনেক কবি,সাহিত্যিক, বুদ্ধিজীবী মুক্তিযুদ্ধের পক্ষ নিয়ে‘জয় বাংলা’স্লোগান দিয়েছেন।পরে আদালত আগামী ১৬ ডিসেম্বর থেকে জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে রাষ্ট্রীয় সব অনুষ্ঠানে ব্যবহার করার আদেশ দেন।

৪ ডিসেম্বর হাইকোর্টে রিটটি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ড.বশির আহমেদ।জয় বাংলা’কে জাতীয় স্লোগান কেন ঘোষণা করা হবে না,তা রুলে জানতে চান হাইকোর্ট।ওই রুলের ওপর শুনানিতে আজ হাইকোর্ট অভিমত দেন যে,আসছে ১৬ ডিসেম্বর থেকে সর্বস্তরে‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ব্যবহার করা উচিত।

Top