৪০তম বিসিএস লিখিত পরীক্ষা ৪ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। - Alokitobarta
আজ : রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার সাংবাদিকদের সুরক্ষা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে পুলিশের শীর্ষ ১০০ কর্মকর্তার মধ্যে একজন নারী মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী যাবে ‘জিরো কস্টে’ একই দিনে দুই প্রধান শক্তির শোডাউন,রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ের সময়সূচি প্রকাশ,ভর্তি পরীক্ষা জেনারেটরে পুড়ছে লাভের টাকা, হতাশ ব্যবসায়ীরা,লোডশেডিংয়ে কুয়াকাটার পর্যটনে ধস হ্যাকারের দখলে সরকারি সাইট,নিরাপত্তা ঝুঁকিতে ডিজিটাল সিস্টেম কৌশলে বাজারে সয়াবিন চিনির কৃত্রিম সংকট সৃষ্টি করেছে কোম্পানি গুলো

৪০তম বিসিএস লিখিত পরীক্ষা ৪ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে।


আলোকিত বার্তা:৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগামী বছরের ৪ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে।মঙ্গলবার(১০ ডিসেম্বর)সরকারি কর্ম কমিশনের(পিএসসি)আ.ই.ম.নেছার উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,পরীক্ষার হল,আসন বিন্যাস এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশাবলী যথাসময়ে জানানো হবে।২৫ জুলাই ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়,এতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন পরীক্ষার্থী।এর আগে গত ৩ মে অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় চার লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী অংশগ্রহণ করেন।

এক হাজার ৯০৩টি পদে প্রথম শ্রেণির ক্যাডার পদে নিয়োগ দিতে ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪০তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ২০০ জন,পুলিশে ৭২ জনসহ সাধারণ ক্যাডারে ৪৬৫ জন এবং অন্যান্য ক্যাডার মিলিয়ে মোট এক হাজার ৯০৩ জনকে নিয়োগ দেওয়া হবে।

Top