মিথিলা ও ফাহমির সেসব অন্তরঙ্গ ও ব্যক্তিগত ছবিগুলো দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ - Alokitobarta
আজ : সোমবার, ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক বিচার শেষ হবে কবে ? মাদকের ৯৫ শতাংশ মামলা ঝুলে আছে কোন দলের প্রস্তুতি কেমন,ইউপি নির্বাচনের প্রথম ধাপ শুরু ২১ জানুয়ারি ভারত থেকে আনা চালে ক্যানসারের বিষাক্ত উপাদান, বিতরণ স্থগিত বিরোধী দল সংলাপে এলে জুলাই সনদ নিয়ে নমনীয় হতে পারে সরকার জামায়াত জোটের ঢাকা-খুলনা কুষ্টিয়া লংমার্চ আজ স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী ব্যর্থ, পদত্যাগ দাবি করলেন নাহিদ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ অনৈতিক সুবিধার গ্রহণের অভিযোগে ২৮ জন পুলিশ সদস্যকে ক্লোজড বাস্তবায়নে সক্ষমতা জরুরি,সমঝোতা-চুক্তি ইতিবাচক

মিথিলা ও ফাহমির সেসব অন্তরঙ্গ ও ব্যক্তিগত ছবিগুলো দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ


আলোকিত বার্তা:ফেসবুক,ইন্টারনেট ও বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল থেকে অভিনেত্রী মিথিলা ও ফাহমির সেসব অন্তরঙ্গ ও ব্যক্তিগত ছবিগুলো দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।একইসঙ্গে স্টাম্পফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুম্পার ব্যক্তিগত ছবিও সরাতে ব্যবস্থা নিতে বলা হয়েছে।নভেম্বরের শুরুতে পরিচালক ইফতেখার আহমেদ ফাহমির সঙ্গে অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার ব্যক্তিগত একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।এ নিয়ে তোলপাড় হয় ফেসবুকে।অনেকে তীর্যক সব মন্তব্যে আঘাত করেন মিথিলাকে।

এ নিয়ে বিভিন্ন অনলাইন পোর্টালে ফাহমি-মিথিলার সেসব অন্তরঙ্গ ছবি পোস্ট করে খবর প্রকাশিত হয়।নভেম্বরে ফাঁস হওয়া সেসব ছবি সংক্রান্ত এক আবেদনের শুনানির পর আজ রোববার বিটিআরসিকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলেছেন বিচারপতি এম.ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ।গত বৃহস্পতিবার ফেসবুক, ইন্টারনেট ও অনলাইন নিউজ পোর্টাল থেকে অভিনেত্রী মিথিলা ও ফাহমির সব অন্তরঙ্গ ছবি না সরানোর বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন ব্যারিস্টার তাহসিনা তাসনিম মৃদু।রিটে তথ্যপ্রযুক্তি সচিব, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসিসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

Top