দুর্নীতিবাজ যত বড় বাঘববোয়াল কিংবা রুই-কাতলই হোক না কেন কাউকে ছাড় নয়। - Alokitobarta
আজ : সোমবার, ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক বিচার শেষ হবে কবে ? মাদকের ৯৫ শতাংশ মামলা ঝুলে আছে কোন দলের প্রস্তুতি কেমন,ইউপি নির্বাচনের প্রথম ধাপ শুরু ২১ জানুয়ারি ভারত থেকে আনা চালে ক্যানসারের বিষাক্ত উপাদান, বিতরণ স্থগিত বিরোধী দল সংলাপে এলে জুলাই সনদ নিয়ে নমনীয় হতে পারে সরকার জামায়াত জোটের ঢাকা-খুলনা কুষ্টিয়া লংমার্চ আজ স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী ব্যর্থ, পদত্যাগ দাবি করলেন নাহিদ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ অনৈতিক সুবিধার গ্রহণের অভিযোগে ২৮ জন পুলিশ সদস্যকে ক্লোজড বাস্তবায়নে সক্ষমতা জরুরি,সমঝোতা-চুক্তি ইতিবাচক

দুর্নীতিবাজ যত বড় বাঘববোয়াল কিংবা রুই-কাতলই হোক না কেন কাউকে ছাড় নয়।


আলোকিত বার্তা:দুর্নীতি করলে কাউকে ছাড় নয়-এমন হুশিয়ারি দিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন,দুর্নীত করলে দুদকের বারান্দায় আসতেই হবে।রোববার করাপশন এগেইনস্ট রিপোর্টার্স’-এর আয়োজনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।দুদক চেয়ারম্যান বলেন,দুর্নীতিবাজ যত বড় বাঘববোয়াল কিংবা রুই-কাতলই হোক না কেন কাউকে ছাড় নয়।এ বিষয়ে কেউ বিন্দুমাত্র রেহাই পাবে না।দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতি দমন কমিশন একটি স্বাধীন কমিশন।কমিশন তার নিজ গতিতে চলে।কমিশনকে চাপে রাখার সুযোগ কারো নেই।

বেসিক ব্যাংক দুর্নীতি নিয়ে আওয়ামী লীগের সংসদ সদস্য ফজলে নূর তাপসের উদ্ধৃতি দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইকবাল মাহমুদ বলেন, তদন্ত কে করেছেন?তদন্ত করছে কমিশন।কমিশন যেখানে তদন্ত করছে,তখন এই বিষয় নিয়ে তো অন্য কারো কথা বলাই উচিত নয়।উল্লেখ্য,সম্প্রতি এক অনুষ্ঠানে বক্তৃতায় ব্যারিস্টার ফজলে নূর তাপস বেসিক ব্যাংক দুর্নীতি নিয়ে কথা বলার সময় ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুকে কেন আসামি করে মামলা করা হচ্ছে না,এ ব্যাপারে দুদক কী করছে- এমন প্রশ্ন তোলেন। এই ব্যর্থতার দায় স্বীকার করে দুদক চেয়ারম্যানকে পদত্যাগ করতে বলেন তাপস।

Top