বঙ্গবন্ধু বিপিএল ২০১৯ এই টুর্নামেন্টের উদ্বোধনের দিনে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমি শুভ কামনা জানাচ্ছি। - Alokitobarta
আজ : শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও উদ্বেগ ... নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা ও উদ্বেগ প্রকাশ বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এর নাম ও প্যাড ব্যবহার করে নেতৃত্বের পরিচয় প্রদান এবং কর্তৃপক্ষের ... বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি

বঙ্গবন্ধু বিপিএল ২০১৯ এই টুর্নামেন্টের উদ্বোধনের দিনে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমি শুভ কামনা জানাচ্ছি।


আলোকিত বার্তা:বাংলাদেশ প্রিমিয়ার লিগের শুভ উদ্বোধন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সন্ধ্যা ৬.৫০ মিনিটে বঙ্গবন্ধু বিপিএলের শুভ উদ্বোধন ঘোষণা করেন শেখ হাসিনামিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ডে বিশেষভাবে নির্মিত ব্যালকনিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, বঙ্গবন্ধু বিপিএল ২০১৯ এই টুর্নামেন্টের উদ্বোধনের দিনে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমি শুভ কামনা জানাচ্ছি। আশা করছি সামনের দিনে এই টুর্নামেন্ট সফল হবে। সার্থক হবে। আজকের এই অনুষ্ঠান আপনারা সবাই ভালোভাবে উপভোগ করুন। সেই সঙ্গে আমি এই বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগ ২০১৯ এর শুভ উদ্বোধন ঘোষণা করছি।

প্রধানমন্ত্রীর উদ্বোধন ঘোষণার পরই স্টেডিয়ামজুড়ে আতশবাজি শুরু হয়।প্রায় পাঁচ মিনিট ধরে মিউজিকের তালে তালে চলে আতশবাজি।এরপর সাইড স্কিনে বিপিএলের লোগো দেখানো হয়।পূর্ব নির্ধারিত সূচি অনুসারে বিকাল ৫টায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয় ৫টা ৪০ মিনিটে।

এরপর মইদুল ইসলাম খান ডি রকস্টার শুভ প্রথম পারফরম্যান্স নিয়ে আসেন।ডাক দিয়াছেন দয়াল আমারে’এবং ‘নিটোল পায়ে রিনিক ঝিনিক’- গান গেয়ে তিনি স্টেজ থেকে নেমে যান। শুভর পরই মঞ্চে আসেন আরেক সঙ্গীতশিল্পী রেশমি মির্জা। এরপর মঞ্চে আসেন দেশের ব্যান্ডসঙ্গীতের জনপ্রিয় তারকা নগর বাউল জেমস।উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ বলিউড সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফ মঞ্চে উঠবেন একদম শেষে।আগামী ১১ ডিসেম্বর থেকে বিপিএলের খেলা শুরু হবে। ঢাকা, সিলেট এবং চট্টগ্রামে বিপিএলের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

Top