পৃথিবীর কোনো কারাগারে কেউ কাজের বুয়া পায় না।খালেদা জিয়ার সুবিধার কথা ভেবে আমরা তা করেছি। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত পরীক্ষার নতুন তারিখ

পৃথিবীর কোনো কারাগারে কেউ কাজের বুয়া পায় না।খালেদা জিয়ার সুবিধার কথা ভেবে আমরা তা করেছি।


আলোকিত বার্তা:বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবাস প্রসঙ্গে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,পৃথিবীর কোনো কারাগারে কেউ কাজের বুয়া পায় না।খালেদা জিয়ার সুবিধার কথা ভেবে আমরা তা করেছি।কারাগারে রাজার হালে আছেন তিনি। নিয়মিত সুবিধার বাইরেও সুবিধা ভোগ করছেন।বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে জাতীয় কমিটির সভায় দলের নেতাদের বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন।খালেদা জিয়ার শরীরে ব্যথা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন,খালেদা জিয়ার ব্যথার সমস্যা পুরনো। আগেও তাকে মাঝে মধ্যে হুইল চেয়ারে বসতে হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন,পৃথিবীর কোথাও শুনিনি সাজাপ্রাপ্ত আসামির জন্য কাজের বুয়া থাকে।মানুষ এমনি কাজের বুয়া পায় না,আর খালেদা জিয়ার জন্য জেলে স্বেচ্ছায় একজন কারাবরণ করছেন, তার সেবা করার জন্য। এই বাড়তি সুবিধা পর্যন্ত তাকে দেয়া হচ্ছে। সরকারের মধ্যে কোনো প্রতিহিংসা থাকলে তিনি এই সুবিধা পেতেন না।শেখ হাসিনা বলেন, “এ দেশে ‘সন্ত্রাসের গডমাদার’ হচ্ছেন খালেদা জিয়া। বাংলাভাই সৃষ্টি থেকে শুরু করে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা, হরতাল-অবরোধ ডেকে মানুষ পুড়িয়ে হত্যা, এতিমের টাকা চুরি করা— হেন কোনো অপকর্ম নেই যা তিনি করেননি।”

দেশে বাকস্বাধীনতা নেই বলে অভিযোগকারীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন,আজকে মানুষ কথা বলার অবারিত সুযোগ পাচ্ছে।টকশোতে গিয়ে মিষ্টি-টক সব কথা বলে যাচ্ছে।তারপরও এ সরকারের আমলে কথা বলার অধিকার নেই!আসলে এ ধরনের পরচর্চা করা এটা তাদের অভ্যাস।
প্রধানমন্ত্রী বলেন,বাংলাদেশ এগিয়ে যাচ্ছে,এগিয়ে যাবে। আগামী৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার উন্নত সমৃদ্ধ দেশ।এছাড়া আমরা প্রজন্মের পর প্রজন্ম যাতে ভালো থাকে এবং উন্নত জীবন পায় সে জন্য ডেল্টা প্ল্যান-২১০০ ঘোষণা করেছি। এসব পরিকল্পনা বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি।

Top