২৯ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে জেএসসি-জেডিসি-পিইসির ফল - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
যানজট নিরসনে ঢাকায় হবে ১৭টি মনোরেল তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে রাজনৈতিক বিতর্ক এড়াতে সম্ভাব্য বিভিন্ন পদ্ধতি পর্যালোচনা করছে তড়িঘড়ি করে আবারও সংশোধনী এনে গেজেট প্রকাশের প্রক্রিয়া চলছে,তিন লাখ কপি ছাপার পর ধরা পড়ল গুরুতর ত্রুট... গ্রামে শিক্ষকের হাহাকার,ঢাকায় ৭শ অতিরিক্ত শিক্ষক, দিন কাটে আড্ডায়,ক্লাস নেই,সিনিয়র শিক্ষকরা সপ্তাহে ... গন্তব্য হতে হবে মেড ইন বাংলাদেশ,আড়াইহাজার থেকে মাতারবাড়ী বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ এফডিআই গতি নেই, কমছে নতুন বিনিয়োগ,বিদেশি সহায়তায় নয়, নিজের পায়ে দাঁড়াতে চায় বাংলাদেশ! আওয়ামী লীগ ৭২ সালে ক্ষমতা গ্রহণ করে, স্বাধীন দেশে ১০ হাজার মুক্তিযোদ্ধাকে তারা খুন করেছে সরকার ক্রসফায়ার চায় না, আইজিপির বক্তব্য ঠিক হয়নি কোনো নির্দেশনাই মানছে না এয়ারলাইন্সগুলো

২৯ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে জেএসসি-জেডিসি-পিইসির ফল


আলোকিত বার্তা:জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি),জুনিয়র দাখিল সার্টিফিকেট(জেডিসি),প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল আগামী ২৯ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হবে।শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।এই সময়ের মধ্যে ফল প্রকাশের জন্য উভয় মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।প্রধানমন্ত্রীর সম্মতি পেলেই এই সময়ের মধ্যে ফল প্রকাশ করবে দুই মন্ত্রণালয়। এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

দুই মন্ত্রণালয় থেকে জানা গেছে,আগামী ১ জানুয়ারি নতুন শিক্ষাবর্ষ শুরু হবে।এজন্য ২৯ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশ করতে সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে।গত দুইদিন আগে তা পাঠানো হয় বলেও জানা গেছে।এখন কেবল অনুমোদনের অপেক্ষা।বিষয়টি নিশ্চিত করে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু.জিয়াউল হক বলেন,সম্প্রতি আমরা ফলাফল প্রকাশের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছি। মন্ত্রণালয়ের মাধ্যমে তা প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে। সেখানে অনুমোদন পেলেই ২৯ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হবে।

অপরদিকে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক এ এস এম মনজুর কাদিরও তথ্যটি নিশ্চিত করে বলেন,ফল প্রকাশে আমরা সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছি।বিষয়টি এখন প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় আছে।তিনি আরও বলেন,এবার আমরা নতুন পদ্ধতিতে খাতা মূল্যায়ন করেছি। এক উপজেলার খাতা আরেক উপজেলায় মূল্যায়ন করা হয়েছে।উল্লেখ্য, এ বছর জেএসসি-জেডিসিতে মোট পরীক্ষার্থী ছিল ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন। এরমধ্যে জেএসসিতে পরীক্ষার্থী ২২ লাখ ৬০ হাজার ৭১৬ জন ও জেডিসিতে ৪ লাখ ৯৬৬ জন।অপরদিকে চলতি বছর পিইসি পরীক্ষায় ২৫ লাখ ৫৩ হাজার ২৬৭ জন ছাত্রছাত্রী অংশ নিয়েছে। আর ইবতেদায়ি পরীক্ষায় অংশ নিয়েছে ৩ লাখ ৫০ হাজার ৩৭১ শিক্ষার্থী।

Top