আগামী ১৩ জানুয়ারি বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের নেতা মইন উদ্দীন খান বাদলের আসনে উপনির্বাচন হবে। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল পুলিশ হাসপাতালে নার্সিং ইনচার্জের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন জামিল হোসেনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত সুনাম ক্ষুণ... দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা ! দেখলেই জনমনে আতঙ্ক বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর... বানারীপাড়ায় মৃত্যু ও ওয়ারিশ সনদ নিয়ে হয়রানির অভিযোগ, এক লাখ টাকা ঘুষ লেনদেনের দাবি মেধা যাচাইয়ের নামে অনিয়ম,৫ লাখ ২০ হাজার সরকারি চাকরির নিয়োগে পুরোনো পথে সরকার ২৬ অক্টোবর ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত পরীক্ষার নতুন তারিখ

আগামী ১৩ জানুয়ারি বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের নেতা মইন উদ্দীন খান বাদলের আসনে উপনির্বাচন হবে।


আলোকিত বার্তা:আগামী ১৩ জানুয়ারি বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের নেতা মইন উদ্দীন খান বাদলের আসনে উপনির্বাচন হবে।রোববার বিকালে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর তফসিল ঘোষণা করেন।তফসিল অনুযায়ী,মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১২ ডিসেম্বর পর্যন্ত।১৫ ডিসেম্বর যাচাই-বাছাই।আর ২২ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।১৩ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ভোট চলবে ইভিএমে।

ইসি সচিব আরও জানান,বগুড়া জেলার দুপচাঁচিয়া পৌরসভা ও চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদের নির্বাচনও একই সময়সূচি অনুযায়ী হবে।ওই দুই নির্বাচনেও ভোট হবে ইভিএমে।প্রসঙ্গত সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদল ৭ নভেম্বর ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।৬৭ বছর বয়সী এ মুক্তিযোদ্ধার বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী গ্রামে।চট্টগ্রাম-৮(চাঁদগাও-বোয়ালখালী)আসনের তিনবারের সংসদ সদস্য বাদল একাদশ জাতীয় সংসদে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ছিলেন।

Top