এখন সারা দেশের মানুষ আন্দোলন চায়।আন্দোলনে যাওয়ার জন্য চাপ দিচ্ছে। - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এখন সারা দেশের মানুষ আন্দোলন চায়।আন্দোলনে যাওয়ার জন্য চাপ দিচ্ছে।


আলোকিত বার্তা:দেশের মানুষ আন্দোলনে যাওয়ার জন্য চাপ দিচ্ছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেছেন,এখন সারা দেশের মানুষ আন্দোলন চায়।আন্দোলনে যাওয়ার জন্য চাপ দিচ্ছে।তবে এখনো আন্দোলনে যাওয়ার উপযুক্ত সময় আসেনি সময়মতো আন্দোলন কর্মসূচি দেয়া হবে।শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা মহানগর দক্ষিণ লেবার পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন ও ৪২ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বর্তমান সরকারের অবস্থা খুব নাজুক- এমন মন্তব্য করে মওদুদ বলেন, যতই দিন যাচ্ছে ততই মনে হচ্ছে সরকার রাষ্ট্র পরিচালনা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। বিভিন্ন খাতে সরকারের নিয়ন্ত্রণ আস্তে আস্তে শিথিল হচ্ছে।

তিনি বলেন, এই সরকার অনির্বাচিত। এ কারণে তাদের মধ্যে কোনো নৈতিকতা নেই। ১১ বছর অতিবাহিত হয়ে গেছে। মানুষ এখন পরিবর্তন চায়।চলমান বিভিন্ন অভিযান পরিচালনার বিষয় বিএনপির এই নেতা বলেন, কিছুদিন যে দুর্নীতিবিরোধী অভিযান চলেছে, তা লোক দেখানো। অভিযান শেষ হয়ে গেছে। সম্রাট, শামীমের মতো হাজার সন্ত্রাসী যুবলীগ-ছাত্রলীগের মধ্যে রয়েছে। তাদের দমন করতে পারছেন না সরকার।

খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সাবেক এ আইনমন্ত্রী বলেন, আশা করছি মানবিক দিক বিবেচনায় দেশনেত্রী খালেদা জিয়া জামিন পাবেন। আর যদি তিনি জামিন না পান তাহলে বুঝব রাজনৈতিক প্রভাবের কারণে খালেদা জিয়ার জামিন হচ্ছে না।বাংলাদেশ লেবার পার্টির ঢাকা দক্ষিণের আহ্বায়ক আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য দেন লেবার পার্টির মহাসচিব লায়ন ফারুক রহমান, চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।

Top